নিজস্ব প্রতিনিধি, হুগলী - দুর্ঘটনায় ভেঙে গেছে বাঁ হাত, দীর্ঘ ২০ দিন কোমায় মৃত্যুর সঙ্গে লড়াই। কিন্তু মনের জোরকে হাতিয়ার করে এক হাতেই দুর্গা প্রতিমা গড়ে চলেছেন পোলবার বিরেন্দ্রনগরের শিল্পী ধনঞ্জয় মিশ্র।
সূত্রের খবর অনুযায়ী, ২০১৫ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ধনঞ্জয়ের জীবন বদলে দেয়। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান তিনি। মাথা, কাঁধ ও বাঁ হাতে চোট লাগে মারাত্মকভাবে। বাঁ হাত প্রায় অকেজো হয়ে গেলেও হাল ছাড়েননি শিল্পী। মৃত্যুর সঙ্গে ২০ দিন লড়াই করে ফেরেন জীবনে, আর তারপরই শুরু হয় তার নতুন যুদ্ধ। এক হাতেই প্রতিমা গড়ার লড়াই।

ধনঞ্জয়ের হাতে খড়ি ছোটবেলাতেই। মাত্র পাঁচ বছর বয়সে মৃৎশিল্পীদের কাছ থেকে দেখে দেখে শেখেন মূর্তি গড়ার কাজ। ধীরে ধীরে নিজের হাতেই তৈরি করতে থাকেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, গণেশ, জগদ্ধাত্রীসহ নানান প্রতিমা। ২০০৩ সালে আর্ট কলেজ থেকে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি মাটির পাশাপাশি সিমেন্ট ও ফাইবারের মূর্তিও তৈরি করেন। এ ছাড়াও প্রায় ৬০ জন ছাত্রছাত্রী তার কাছে আঁকা শেখেন।
এই দুর্গোৎসবেও তিনি এক হাতে তৈরি করছেন একাধিক প্রতিমা। বাঁশ কাটা থেকে কাঠামো বাঁধা, খড় বসানো থেকে মাটি দেওয়া, সবটাই করেন নিজের হাতে। তবে প্রকৃতির বিরূপ আবহাওয়া এবার তার দুশ্চিন্তা বাড়িয়েছে। টানা বৃষ্টিতে প্রতিমার গায়ের মাটি খসে পড়ছে, আবার নতুন করে গড়তে হচ্ছে। তবুও হাল ছাড়তে নারাজ শিল্পী।

ধনঞ্জয়ের কথায়, “এক হাতে কাজ করতে খুব কষ্ট হয়, তবে মনের জোরেই আমি এগোই। আমার ভরসা শুধু তারামা আর কৃষ্ণ। ছোট থেকেই হার মানিনি, এখনও চাই না হারতে।”
তার স্ত্রী সুদীপ্তা মিশ্র প্রতিমা সাজানোর কাজে তাকে সাহায্য করেন। দেবীর পায়ে আলতা পরানো, মাটির গয়না কিংবা শাড়ি পরানো, সবই সামলান তিনি। সংসার, স্বামী আর শিল্প সব মিলিয়ে একসঙ্গে এগিয়ে চলছেন তারা।
এক হাতে প্রতিমা গড়ে সমাজকে বার্তা দিচ্ছেন ধনঞ্জয় মিশ্র। ইচ্ছাশক্তি থাকলে জীবনের সবচেয়ে বড় বাধাও টপকে যাওয়া যায়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের