নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিজেপি নেতা কৌস্তভ বাগচীর একটি ভাইরাল ভিডিওকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক। ধর্মের ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য বর্জনের আহ্বান জানিয়ে দেওয়া তার মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তোলপাড়। বিভাজনের রাজনীতি করতে চাইছে বিজেপি নেতা দাবি রাজনৈতিক মহলের একাংশের।
ভাইরাল হওয়া ভিডিওতে বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে স্পষ্টভাবে বলতে শোনা যাচ্ছে, হিন্দুদের শুধুমাত্র হিন্দুদের দোকান থেকেই খাবার ও প্রয়োজনীয় সামগ্রী কেনা উচিত। তিনি বলেন, বিরিয়ানি, মাংস সবই কিনতে হবে হিন্দুদের দোকান থেকে। এমনকি ‘হালাল মাংস’ না খাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মের বাইরে কারও সঙ্গে কোনও ব্যবসায়িক সম্পর্ক রাখা উচিত নয়।
ভিডিওতে আরও শোনা যায়, কৌস্তভ বাগচী বলছেন, ' কোনও বাংলাদেশি প্লেয়ার, আইপিএল-এ খেলতে পারবে না। কোনও বাংলাদেশি পশ্চিমবঙ্গে হোটেল পাবে না। রেস্ট্রোরেন্টে খাবার পাবে না। কিচ্ছু পাবে না। আমি বলছি, আমরা সরকারের কাছে আর্জি করব, আমরা ক্ষুদ্র জায়গা থেকে বলছি, আমরা পশ্চিমবঙ্গের জনগণ, ভারতবর্ষের হিন্দুরা বলছি, বাংলাদেশি তথা পাকিস্তানি তথা অন্যান্য জেহাদি মানসিকতার মানুষজনদের সাথে, আমরা কোনওরকম কোনও কোঅপারেশন করব না।'
একইসঙ্গে, তিনি হিন্দুদের একত্রিত হওয়ার ডাক দিয়ে বলেন, ' আমরা যারা হিন্দুরা আছি, আমাদের কিছুটা ঐক্যবদ্ধ হতে হবে। ওই বাড়িতে অনুষ্ঠান হলেই বিরিয়ানী খাব, যদি হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে, সেখান থেকে কিনুন। হিন্দু ভাইয়ের দোকান ছাড়া, বিরিয়ানি কিনব না। আমরা যে মাংস কিনি, কোনও হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনব না, আমরা হালাল মাংস খাব না।'
এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ধর্মের ভিত্তিতে বয়কটের আহ্বান কি সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী নয় ,তা নিয়েই উঠছে প্রশ্ন। বিরোধীদের দাবি, এই ধরনের বক্তব্য সমাজে বিভাজন তৈরি করে এবং সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিতে পারে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের