নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভাঙড় পরিদর্শন করলেন আইপিএস সুপ্রতিম সরকার। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অশান্তি ও সহিংসতার জন্য আলোচিত এই এলাকা পরিদর্শন করেন তিনি। পাশপাশি, হিংসার সঙ্গে কোনোরূপ আপোস না করার বার্তাও দেন পুলিশ কমিশনার।
শনিবার ভাঙড় ডিভিশনের অফিসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ-সহ বিভিন্ন থানার অফিসার-ইন-চার্জরা। বৈঠকে ভাঙড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক হিংসা এবং বোমাবাজির ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি নিয়ে বিস্তার আলোচনা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙড়ে খুব শীঘ্রই নতুন একটি থানা চালু হতে চলেছে। বিজয়গঞ্জ বাজার থানার উদ্বোধন নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পাশাপাশি ভাঙড়ে কর্মরত পুলিশকর্মীদের সুযোগ-সুবিধা, পরিকাঠামোগত সমস্যা ও কর্মপরিবেশ নিয়েও খোঁজখবর নেন সিপি। বৈঠকে স্পষ্ট বার্তা দেন পুলিশ কমিশনার, ' ভাঙড়ে কোনও ধরনের হিংসা বা অশান্তি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।' যে কোনও পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সর্বদা প্রস্তুত থাকতে নির্দেশ দেন তিনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের