নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফলতার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম রাজনৈতিক সভাতেই তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। পুনর্নির্বাচনের আগে উত্তপ্ত ফলতা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ও নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। একইসঙ্গে শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়ে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জেতানোর ডাকও দেন মুখ্যমন্ত্রী।
আগামী ২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তার আগে শনিবার ফলতায় বিজেপির নির্বাচনী সভায় কার্যত আক্রমণাত্মক মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সভামঞ্চ থেকে তিনি তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে কটাক্ষ করে বলেন, 'কোথায় পুষ্পা? দেখা পাওয়া যাচ্ছে না কেন? এবার কাউকে অশান্তি করতে দেওয়া হবে না।'
শুভেন্দুর দাবি, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় মানবাধিকার কমিশনের তালিকায় জাহাঙ্গির খানের নাম ছিল। তার কথায়, 'সাধারণ নির্বাচনের সময় যত অভিযোগ এসেছে, সব কিছুরই ব্যবস্থা হবে।' এদিন শুধু জাহাঙ্গির নন, নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' ফলতা আসার সময় অনেক জায়গায় দাঁড়িয়েছি। অনেক বললেন, ভাইপো যতদিন রয়েছেন, ততদিন ভোট দিতে পারেননি।' তবে এবার ফলতায় শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে আশ্বাস শুভেন্দুর।
অভিষেককে নিশানা করে শুভেন্দু অধিকারী আরও বলেন, ' মাননীয় ভাইপোবাবু, লিপস এন্ড বাউন্সে কাল পুরসভা থেকে তথ্য আনলাম। কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে। আমতলায় বিশাল অফিস।' এদিন, ভোটারদের উদ্দেশ্যে ফলতার বিজেপি প্রার্থীকে এক লক্ষ ভোটে জয়ী করার আহ্বান জানান শুভেন্দু অধিকারী।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের