নিজস্ব প্রতিনিধি , বীরভূম - আজ, শুক্রবার কৌশিকী অমাবস্যা। হিন্দু ধর্মে এই তিথি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আর সেই কারণেই পশ্চিমবঙ্গের বিখ্যাত তীর্থক্ষেত্র তারাপীঠে আজ ভোর থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে। মন্দির চত্বর সাজানো হয়েছে ফুল আর আলোয়। চারদিকে উৎসবমুখর পরিবেশ, ঢাকের শব্দ আর মন্ত্রোচ্চারণে মুখরিত হয়েছে সমগ্র এলাকা।

সূত্রের খবর, ভোরের আলো ফুটতেই মায়ের স্নানের আয়োজন করা হয়েছে। সকালেই সম্পন্ন হয় মঙ্গল আরতি, এরপর খুলে দেওয়া হয় গর্ভগৃহের দরজা। সকাল ১১টা ৫৫ মিনিট থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি। ভক্তদের বিশ্বাস, এই সময়ে মা তারার আরাধনা করলে বিশেষ পূণ্য লাভ হয়। তাই সকাল থেকেই পুণ্যার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শনের অপেক্ষায়।
সন্ধ্যার দিকে দেবীকে রাজবেশে সাজিয়ে বিশেষ আরাধনা অনুষ্ঠিত হবে। এবার পুণ্যার্থীদের সুবিধার জন্য বড় স্ক্রিনে আরতি দেখার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে দূরে থেকেও সবাই মায়ের দর্শন ও পূজা দেখতে পারেন।
পুণ্যার্থীদের বিশাল ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারাপীঠ মন্দির চত্বর এবং আশপাশের এলাকায় মোতায়েন রয়েছেন প্রায় ২,৭০০ পুলিশ কর্মী। জনবহুল মোড়ে নজরদারির জন্য তৈরি করা হয়েছে ১০টি ওয়াচ টাওয়ার। এছাড়াও আকাশপথে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরা। ভক্তদের যেকোনো প্রয়োজনে সাহায্যের জন্য রয়েছে ২১টি পুলিশ সহায়তা শিবির।

বীরভূম জেলার সভাপতি কাজল শেখের বক্তব্য, “শুধু পুলিশ নয়, প্রশাসনের পক্ষ থেকেও ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দিরে ঢোকার আগে প্রতিটি ভক্তকে নিরাপত্তা তল্লাশি করা হচ্ছে। চিকিৎসা সহায়তার জন্য আলাদা মেডিক্যাল ক্যাম্পও রাখা হয়েছে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের