নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - নির্ধারিত কর জমা না দেওয়ার অভিযোগে সিল পড়ল দীঘার একাধিক হোটেলে। হঠাৎ করেই হোটেল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন বহু পর্যটক। মাঝরাতে পরিবার-পরিজন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন তারা।
সূত্রের খবর, দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি হোটেলকে পর্যটক-পিছু ১০ টাকা করে কর জমা করতে হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেশ কয়েকটি হোটেল এই কর এড়িয়ে যাচ্ছিল। সেই কারণেই বুধবার রাতে DSDA-র আধিকারিক ও পুলিশের একটি যৌথ দল হঠাৎ হানা দেয় ওল্ড দিঘার একাধিক হোটেলে। কর না দেওয়ার অভিযোগে সিল করা হয় হোটেল শ্যাম সুন্দর আবাস ও নয়নতারা হোটেল সহ একাধিক হোটেল।
ফলে রাতের বেলা পর্যটকদের বের করে দেওয়া হয়। আচমকাই হোটেল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন অনেকে। কেউ ছোট শিশু নিয়ে আবার কেউ প্রবীণ সদস্যদের সঙ্গে বেড়াতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন। ফলে স্বাভাবিকভাবেই তীব্র ক্ষোভ দেখা দেয় পর্যটকদের মধ্যে।
হোটেল ব্যবসায়ীদের দাবি, এর আগে আমাদের নোটিশ পাঠিয়েছিল এই ট্যাক্স সংক্রান্ত কথা বলার জন্য থানায় যেতে। প্রায় ৬৪ হাজার টাকার মতন কর বাকি আছে। সেই অনুযায়ী ওনারা হিসাব করে বলবে। কিন্তু মালিক এখানে না থাকায় যাওয়া হয়নি। নোটিশে হোটেল বন্ধ করে দেওয়ার কোনো কথা ছিল না কিন্তু তাও আজ হঠাৎ করে এসে হোটেলের সব পর্যটকদের বের করে দিয়েছে। সকাল থেকেই কিছু জানায়নি পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের