নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন বৃদ্ধি, প্রমাণপত্র, পিএফ সুবিধা সহ একাধিক দাবিতে গত ৮দিন থেকে আসানসোল পৌর নিগমের অধীন ১০৬ টি ওয়ার্ডের সাফাই কর্মীরা কর্মবিরতি চালিয়েছেন। তবে রবিবার থেকে ফের। কাজে ফিরেছেন তারা। দীর্ঘ বিরতির জেরে রাস্তায় আবর্জনার স্তূপ জমে যায়। সাফাই কর্মীদের রাস্তায় নামার আগে দিনভর নিজের নিজের এলাকা পরিষ্কারের কাজ করেন পুর নাগরিকরা।
একদিকে সাফাই কর্মীদের কর্মবিরতি , অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বিক্ষোভ প্রদর্শন , যার ফলে আসানসোল জুড়ে এলাকাবাসীরা নোংরা আবর্জনার ফলে নাজেহাল হয়ে পড়েছিল। এরপর কুলটির ৬০ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর দাসপাড়ার বাড়ির মহিলারা নিজে থেকে নোংরা আবর্জনা পরিষ্কার করতে নেমে পড়েছে। ঠিক সে সময় ৬০নং ওয়ার্ডের কাউন্সিলর তথা আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদের সদস্য ইন্দ্রানী মিশ্রর নেতৃত্বে ৬০ নং ওয়ার্ডের সাফাই কর্মীরা পুনরায় সাফাইয়ের কাজ শুরু করে।
পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন , ''বিকেলে সাফাইকর্মীরা আমাদের সঙ্গে আলোচনা করেছেন। তাতে ঠিক হয়েছে, রবিবার থেকে তাঁরা কাজে নামবেন। তবে বেতন এখন বাড়ানো যাবে না। ওঁরা কাজে যোগ দিলে বেতন নিয়ে আলোচনা করা যেতে পারে।"
মেয়র বিধান উপাধ্যায় বলেন , "সাফাই কর্মীদের পিএফের সমস্যা সমাধান করে বড়ো কার্যালয়ে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সচিত্র পরিচয়পত্র বণ্টনের ব্যবস্থা হয়েছে। তবে এই মুহূর্তে বেতন বাড়ানো সম্ভব নয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের