নিজস্ব প্রতিনিধি , হুগলি - নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু নন্দীগ্রামের এক তরুণীর। তরুণীর নাম দীপালি জানা। বয়স ২৪। অভিযোগ , তিন দিন আগে সিঙ্গুর নার্সিংহোমে নার্সের কাজে যোগ দেন দিপালী। এরপর গতকাল রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তরুণীকে খুনের অভিযোগে ঘটনায় তীব্র বিক্ষোভ দেখায় তরুণীর পরিবার।
সূত্রের খবর , হুগলির সিঙ্গুর বোড়াই তেমাথা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে দিপালী গত তিন দিন আগে নার্সিং এর কাজে যোগ দেন। বুধবার রাতে নার্সিংহোমের চারতলার একটি ঘরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ভোর তিনটে নাগাদ নন্দীগ্রাম থেকে সিঙ্গুরে আসে দীপালির পরিবারের লোকজন। কিন্তু তরুণীর মৃতদেহ পরিবারের অপেক্ষায় না রেখেই থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তরুণীকে খুন করার অভিযোগে এমনকি পরিবারের অনুমতি ছাড়া মৃতদেহ থানায় নিয়ে যাওয়ার অভিযোগে শ্রীরামপুর চন্ডীতলা যাবার রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ আসলে তাদের ঘিরেও চলে বিক্ষোভ।

মৃতার বাবা সুকুমার জানার অভিযোগ , ''গতকাল রাত এগারোটা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে জানায় আপনি তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে। রাত সাড়ে তিনটের সময় গাড়ি ঠিক করে সিঙ্গুরে এসে পৌঁছাই। দিপালী কোথায় জানতে চাইলে বলে থানায় নিয়ে চলে গেছে। আমার মেয়ের মৃতদেহ আমাকে না দেখিয়ে কেন থানায় নিয়ে যাওয়া হলো। আমার মেয়েকে এরা খুন করেছে। আমি উপযুক্ত তদন্ত চাই। নার্সিংহোমের মালিকের শাস্তি চাই। মেয়ে এখানে নার্সিং করতো। তিন দিন হলো কাজে যোগ দিয়েছে। গত পরশুদিন রাত আটটা - সাড়ে আটটার সময় আমার মেয়ের সঙ্গে কথা হয়েছে, তখন সে ভালোভাবে কথা বলে। আমার মেয়ে কোনদিন আত্মহত্যা করতে পারে না।''
হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানান , ''একটা নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আমরা মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছি। মৃতার পরিবার মৌখিক ভাবে যেটা বলছে সেটা লিখিত আকারে অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারন স্পস্ট হবে। আমরা তদন্ত করছি।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের