নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কলেজ পড়ুয়া ঈশিতা মল্লিক খুনের ঘটনায় নয়া মোড়। মূল অভিযুক্ত দেশরাজ সিংহের পর এবার পুলিশের জালে তার বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংহ। খুনের কথা জেনেও ছেলে দেশরাজকে পালাতে সাহায্য করার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তাকে।
সূত্রের খবর, গত ২৫ অগাস্ট কৃষ্ণনগরের মানিকপাড়ায় বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় কলেজ পড়ুয়া ঈশিতা মল্লিককে। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা দেশরাজ সিংহ। দীর্ঘ অনুসন্ধানের পর গত সপ্তাহে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তের কাছে একটি জায়গা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দেশরাজকে পালাতে সাহায্য করেছিলেন তার মামা কুলদীপ সিংহ, যিনি প্রাক্তন সেনা কর্মী। কুলদীপ ভুয়ো নথি বানিয়ে দেশরাজকে লুকিয়ে রাখতে চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ তাকেও গ্রেফতার করে।
আর এবার দেশরাজ সিংয়ের বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংহকে গ্রেফতার করল পুলিশ। রাজস্থানের জয়সলমেঢ়ে বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন তিনি। ছেলের অপরাধ জেনেও তাকে পালাতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ রাঘবেন্দ্রর বিরুদ্ধে। প্রথমে তাকে হাউস অ্যারেস্টে রাখা হয়েছিল। পরে ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরে আনার ব্যবস্থা করে পুলিশ।
খুনের কারণ স্বরূপ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ৬-৭ মাস আগে ঈশিতার সঙ্গে দেশরাজের সম্পর্কের ভাঙন ঘটে। আর সেই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরেই একাধিকবার ঈশিতা ও তার পরিবারের লোকজনকে খুনের হুমকি দিতে থাকে। এমনকি, নিজে আত্যহত্যা করার হুমকিও দিয়েছিল অভিযুক্ত দেশরাজ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের