নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচারের বিরুদ্ধে মঙ্গলবার কৃষ্ণনগরে তীব্র প্রতিবাদ জানান অল ইন্ডিয়া ডিআইও সংগঠন। এছাড়াও এদিন একাধিক দাবিতে বিক্ষোভে সরব হন তারা।
সূত্রের খবর , বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা লাগিয়ে অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগরে বিক্ষোভ পদযাত্রা সহ স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া ডিআইও সংগঠন। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবি সহ আরও একাধিক দাবি নিয়ে এদিন সরব হন তারা। এদিন প্রথমে শহরের রাজপথে পদযাত্রা করেন সংগঠনের সদস্যরা। পরে জেলা শাসকের দপ্তরে পৌঁছে লিখিত আকারে স্মারকলিপি জমা দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় , অবিলম্বে এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে সারা বাংলা জুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা।
এপ্রসঙ্গে বিক্ষোভকারী মুসিকুল অহমান জানান , ''বিজেপি শাসিত রাজ্য গুলোতে আমাদের বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। বাঙালিদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। এমনকি এখানে কর্ম সংস্থানও তেমন করা হয়নি। বেকার রয়েছে প্রচুর যুবক যুবতী। বাঙালিদের উপর অত্যাচার , বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান অত্যাদি বিষয় গুলো নিয়ে আমরা আজ প্রতিবাদে নেমেছি।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের