নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রেমে ব্যর্থ হয়ে খুন। কৃষ্ণনগরে ছাত্রী খুনে অবশেষে পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক দেশরাজ। সোমবারই ট্রানজিট রিমান্ডে তাকে কৃষ্ণনগরে আনা হচ্ছে।
সূত্রের খবর, গত সোমবার কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে এক ছাত্রীকে গুলি করে হত্যা করে উত্তরপ্রদেশের যুবক দেশরাজ। ঘটনার পরেই পালিয়ে সে তার পৈতৃক বাড়ি উত্তরপ্রদেশের দেওরিয়ায় গা ঢাকা দেয়। অভিযুক্তকে ধরতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের তিনটি দল উত্তরপ্রদেশে রওনা হয়। অবশেষে রবিবার দেশরাজকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সোমবার তাকে ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরে আনা হচ্ছে।
ইতিমধ্যেই, পুলিশের পক্ষ থেকে শনিবার দেশরাজের মামা কুলদীপ সিংকে গুজরাতের জামনগর থেকে গ্রেফতার করা হয়। তাকে ইতিমধ্যেই কৃষ্ণনগরে নিয়ে আসা হয়েছে। জানা গেছে, খুনের পর প্রথমেই মামার সঙ্গেই যোগাযোগ করেছিল দেশরাজ, এবং মামা তাকে পালাতে সাহায্য করে।
এছাড়াও, দেশরাজের বাবার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গেছে , তার বাবা একজন বিএসএফ জওয়ান। রাজ্য পুলিশের একটি দল ইতিমধ্যেই রাজস্থানের জয়সলমেরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের