নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা তুঙ্গে। রবিবাসরীয় প্রচারে নওদার সভা থেকে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনা থেকে শুরু করে ধর্মের নামে ভোটের রাজনীতি একাধিক ইস্যুতে সরব হন তিনি।
জনসভা থেকে নাম না করেই প্রদেশ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী ও আম জনতা পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরকে নিশানা করে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, ' ধর্মের নাম করে যারা ভোট চাইতে আসছে, তারা গত পাঁচ বছরে আবাস যোজনা, জলজীবন মিশন কিংবা ১০০ দিনের কাজের একটি টাকাও আনতে পারেনি। বাংলার মানুষের হকের টাকা আদায়ের প্রশ্নে অধীর চৌধুরী বা হুমায়ুন কবীর কেন্দ্রের সঙ্গে কোনো বৈঠক করার প্রয়োজন মনে করেননি।'
অমিত শাহের প্রসঙ্গ টেনে অধীর ও হুমায়ুন কবীরের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, ' অধীর চৌধুরী ও হুমায়ুন কবীরকে নিরাপত্তা দেয় অমিত শাহের পুলিশ। অথচ সেই অমিত শাহের সরকারই দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। যদি ক্ষমতা থাকে আজই ওই নিরাপত্তা রক্ষীদের কেন্দ্রীয় সরকারের কাছে ফিরিয়ে দিন। আপনারা নিরাপত্তা ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি রাজ্য সরকার আপনাদের ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা করবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের