নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় ধৃত তৃণমূল নেতার স্বীকারোক্তির ভিত্তিতে বড়সড় সাফল্য পেল পুলিশ। অভিযুক্তের দেখানো জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল দুটি দেশি তৈরি ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র এবং ৩০ রাউন্ড জীবন্ত কার্তুজ। বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার হয় অস্ত্র ও গুলি। ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেই পুলিশের হাতে ধরা পড়েছিল গোসাবার কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি অঙ্কন। এলাকায় তোলাবাজি, মানুষকে হুমকি দেওয়া এবং জোর করে জমি দখল সহ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। আলিপুর আদালতে তাকে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সেই সময়ই জিজ্ঞাসাবাদে সে বাড়ির পাশের একটি পুকুরে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ লুকিয়ে রাখার কথা স্বীকার করে। এরপর তাকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয়। পুকুর থেকে উদ্ধার হয় দুটি দেশি তৈরি ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র এবং ৩০ রাউন্ড জীবন্ত কার্তুজ। যার একটির কাঠের বাট এবং লোহার ব্যারেল রয়েছে। পাশাপাশি ফায়ারিং পিন, ট্রিগার, ট্রিগার গার্ড এবং হ্যামার সহ সম্পূর্ণ অবস্থায় থাকা অস্ত্রটি উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য আনুমানিক ৪৭ ইঞ্চি। অন্য অস্ত্রটির দৈর্ঘ্য প্রায় ৪২ ইঞ্চি।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস খতিয়ে দেখছে পুলিশ। অস্ত্রগুলি কোথা থেকে এল এবং এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের