নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সরকারি চিকিৎসাকেন্দ্রের আড়ালে সোনা-আগ্নেয়াস্ত্র পাচারের পরিকল্পনা ভেস্তে দিল বিজেপি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায়। অভিযোগের নিশানা চিকিৎসক-সহ তৃণমূলের এক বুথ সভাপতির দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হলে খবর দেওয়া হয় থানায়। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠণদীঘি অঞ্চলের একটি হাসপাতালকে ঘিরেই এই ঘটনার শুরু। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সাহেব আলি মোল্লা এক চিকিৎসকের সহায়তায় বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা-গয়না ও আগ্নেয়াস্ত্র বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বিজেপি সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি। এরপর দ্রুত থানায় খবর পাঠানো হয়। বিজেপির দাবি, অনেকদিন ধরেই ওই হাসপাতালটি বেআইনি কাজের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
হাসপাতালে অস্ত্র, টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা রাখা হত। গেরুয়া শিবিরের আরও দাবি, এখানকার চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করত তৃণমূলের একদল দুষ্কৃতী। তাদের কথা না মানলে বদলি বা খুনের হুমকির মুখে পড়তে হয়। ভয়ের পরিবেশে পেশাদাররা অসাধু কাজ করতে বাধ্য হন। এছাড়া স্থানীয় পুলিশ ফাঁড়িতে কর্মীরা মদ্যপ অবস্থায় থাকেন। তাই মহকুমা শাসক ও বিডিওর কাছে আর্জি জানানো হয়েছে যাতে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়। সাধারণ মানুষ যেন স্বচ্ছ পরিষেবা পান তার ব্যবস্থা করা জরুরি।
বিজেপির জেলা সহ-সভাপতি মামনি দাস জানান, ‘আমরা খবর পেয়ে সত্যতা যাচাই করতে আসি। এখানে চিকিৎসার বদলে নিষিদ্ধ ব্যবসা চলছিল। অভিযুক্ত চিকিৎসক নিজেই বিষয়টি স্বীকার করেছেন। প্রশ্ন ওঠে, একটি সরকারি ভবনে কীভাবে এই ধরনের কাজ হতে পারে? আজ যদি কোনো বিস্ফোরণ ঘটত, তবে দায় কে নিত? সাধারণ নাগরিক যাতে এই হাসপাতালেই চিকিৎসা পান, দূরদূরান্তে ছুটতে না হয়, সেটাই আমাদের লক্ষ্য। ক্যানিং পূর্বের মাটিতে অন্যায়মুক্ত একটি নতুন সকাল দেখতে চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের