69e4d427720ca_WhatsApp Image 2026-04-19 at 18.39.33
এপ্রিল ২০, ২০২৬ বিকাল ০৫:২৪ IST

ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক মৌরি , জানুন আরও উপকারিতা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খাওয়ার পর এক চিমটি মৌরি খেলে স্বাদের সঙ্গে পাওয়া যায় শারীরিক উপকারও। বাঙালি রান্নায় ব্যবহৃত এই উপকরণটি দীর্ঘদিন ধরেই হজমে সহায়ক হিসেবে বিবেচিত হয়।বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অল্প পরিমাণে মৌরি খেলে শরীরের নানা উপকার পাওয়া যেতে পারে। 

মৌরিতে ক্যালসিয়াম, ভিটামিন সি, আয়রন আর ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। এই উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর ফ্রি-র‍্যাডিক্যালের প্রভাব কমাতে ভূমিকা রাখে। ফলে কিছু ক্ষেত্রে মৌরি ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।

মৌরির গুণাগুণ -

আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌরি বহুদিন ধরে আয়ুর্বেদ আর রান্নায় সমানভাবে ব্যবহৃত হয়ে আসছে। হজমের সমস্যা কমাতে এটি উপকারী বলে তারা মনে করেন। এমনকি শরীর ঠান্ডা রাখতে আর ওজন নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে অনেকেই এটি খান। ভেজে বা শুকনো দুইভাবেই মৌরি খাওয়া যায়। যা সামগ্রিকভাবে স্বাস্থ্যের জন্য উপকারি হতে পারে।

ক্যানসার সংক্রান্ত উপকারিতা -

মৌরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মানবিক শরীরকে কোষের ক্ষতি হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে। এই কারণেই একে ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হিসেবে ধরা হয়। বিশেষ করে স্তন আর লিভার ক্যানসারে এটির বিশেষ ভূমিকার কথা বিশেষজ্ঞরা জানিয়েছেন। তবে মৌরি একমাত্র প্রতিরোধক নয়, সহায়ক উপাদান হিসেবে বিবেচিত হয়।

সদ্য মা হওয়া মহিলাদের জন্য মৌরির উপকারিতা -  

মৌরিতে থাকা অ্যানিথোল উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি মাতৃদুগ্ধ বৃদ্ধি করতে সহায়ক হতে পারে বলে ধারণা করা হয়েছে। তাই অনেক ক্ষেত্রেই নতুন মায়েদের খাদ্যতালিকায় এটি রাখা হয়।

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...