নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - কয়লাখনিতে নেমে মর্মান্তিক পরিণতি। ধস নেমে মাটি চাপা পড়ে মৃত্যু ৩ জনের। আরও কয়েকজনের আহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কয়লাখনির কর্মীদের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, ভয়াবহ এই ঘটনাটি আসানসোলের কুলটির। ওই এলাকায় বিসিসিএলের খোলামুখ কয়লা খনি রয়েছে। মঙ্গলবার সকালে কয়েকজন যুবক সেখানে নেমেছিলেন। হঠাৎই ধস নামায় মাটি চাপা পড়ে মৃত্যু হয় তাদের। কিছুক্ষণের মধ্যেই বিসিসিএলের কর্মী, নিরাপত্তা রক্ষীরাও সেখানে পৌঁছে যান। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। তিনজনের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। খনির ভিতরে আটকে থাকা লোকজনদের উদ্ধারের জন্য মাটি কাটার মেশিন নামানো হয়েছে। ঘটনার খবর পেয়েই ওই অঞ্চলে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী ও সিআইএসএফ মোতায়েন করা হয়। অভিযোগ, এই কয়লাখনিতে আগেও একাধিকবার মাটি ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও কয়লাখনিতে অবৈধভাবে কয়লা তোলারও অভিযোগ রয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের