নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - কয়লা পাচার মামলার তদন্তে এবার বড়সড় মোড়। রাজ্য পুলিশের এক আধিকারিকের বাড়িতে এবার হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার ভোররাতে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে পৌঁছে যায় ইডি-র বিশেষ তদন্তকারী দল। রাজ্য পুলিশের এক আধিকারিকের বাড়িতে ইডির হানা রাজনৈতিক মহলে বেশ শোরগোল ফেলেছে।
ইডি সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে কোটি কোটি টাকার লেনদেন ও সেই টাকা পাচারের সঙ্গে প্রোটেকশন মানির যোগসূত্র খতিয়ে দেখতেই এই অভিযান। তদন্তের স্বার্থে একযোগে রাজ্যের মোট ৯টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, জামুড়িয়া-সহ একাধিক এলাকা। কয়লা পাচারের কালো টাকা হাওয়ালার মাধ্যমে কোন পথে পরিচালিত হতো এবং কোন কোন ব্যক্তির মাধ্যমে সেই টাকা আদান-প্রদান হত, তা খুঁজে বের করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। পাশাপাশি, কয়লা পাচারে কারা প্রোটেকশন মানি নিতেন, সেই দিকটিও বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে ইডি।
মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমার অম্বুজা নগরীতে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি শুরু হয়। জানা গেছে , কিছুদিন আগেই বুদবুদ থানায় পোস্টিং পেলেও এখনও চার্জ নেননি তিনি। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এই অভিযানের সময় দুর্গাপুর সিটি সেন্টার ফাঁড়ির ওসি সুদীপ্ত বিশ্বাসও ঘটনাস্থলে পৌঁছান।
উল্লেখ্য, এর আগেও বারাবনি থানায় দায়িত্বে থাকাকালীন মনোরঞ্জন মণ্ডল সাসপেন্ড হয়েছিলেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হয়েছিল। এই মামলায় এর আগে কৃষ্ণ মুরারি কয়াল ও নরেন্দ্র খরকার-সহ মোট আটজনকে সিজিও কমপ্লেক্সে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা