নিজস্ব প্রতিনিধি , বিলবাও - অতিথিদের ঘরের মাঠে একপেশে জয় পেল রিয়াল মাদ্রিদ। নেপথ্যে , কিলিয়ান এমবাপে। বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ৩-০ গোলে জয় ছিনিয়ে নিল জাবি আলোনসোর দল। জোড়া গোল ফরাসি স্ট্রাইকারের। জয়ের পরেও লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
গোটা ম্যাচে রিয়াল যে ভীষণ দাপুটে ফুটবল খেলে এমন নয়। তবে গোলের ছন্দে ফিরলেন কিলিয়ান এমবাপে। শুরুর দিকেই একাধিক বেশকিছু আক্রমণ তুলে আনে রিয়াল মাদ্রিদ। ফলস্বরূপ , ৭ মিনিটের মাথায় গোল করেন এমবাপে। সতীর্থের থেকে এরিয়াল বলটি রিসিভ করে একাধিক বিপক্ষ ফুটবলারদের ভেল্কি দিয়ে চোখ ধাঁধানো একটি গোল করেন এমবাপে। ২৯ মিনিটের মাথায় নিশ্চিত গিল বাঁচিয়ে দেন কোরতুয়া। এরপর ৩২ মিনিটের মাথায় রিয়ালের একটি শট পোস্টে আঘাত করে।
প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় হেডে গোল করেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। এরপর প্রথমার্ধে আর গোল পায়নি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে বক্সের বাইরে থেকে সুন্দর শটে বিপক্ষের জাল খুঁজে পান এমবাপে। গোলরক্ষকের ডানদিক থেকে বল জড়িয়ে যায় জালে। ৮২ মিনিটের মাথায় ভালভারদের একটি দূরপাল্লার শট শরীর ছুঁড়ে বাঁচিয়ে দেন বিপক্ষ গোলরক্ষক। ১৫ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। জিতেছে ১১ টা। অন্যদিকে , ১৫ ম্যাচ খেলে ১২ টি জয়ের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ৩৭।
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের