নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - টানা ২-৩ ঘণ্টার লাগাতার বৃষ্টি।মাথাভাঙ্গা শহরের একাধিক এলাকা জলমগ্ন। বৃষ্টির প্রকোপ কাটছেনা শিলিগুড়িতে। মুষলধারে বৃষ্টির কারণে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে উপশহর অঞ্চলের রাস্তাগুলিও বৃষ্টির জলে প্লাবিত হয়েছে। চরম ভোগান্তির শিকার হয়েছে এলাকাবাসীরা।

সূত্রের খবর , মাথাভাঙ্গা কলেজ পাড়া, স্টেশন রোড, হাসপাতাল সংলগ্ন এলাকা সহ পুরাতন বাজার এলাকায় রাস্তাজুড়ে হাঁটুসমান জল জমে গেছে। এতে সাধারণ মানুষ সহ বিশেষ করে অফিসযাত্রী ও স্কুলপড়ুয়ারা চরম ভোগান্তিতে পড়েছেন। বেশকিছু নিচু ঘরেও জল ঢুকে গেছে।

এলাকাবাসীদের অভিযোগ, নিকাশি ব্যবস্থার ত্রুটির কারণেই সামান্য বৃষ্টিতেই শহর জলমগ্ন হয়ে পড়ে। প্রত্যেক বছরই এই সমস্যার সম্মুখীন হতে হয়। আর প্রতিবছরই আশ্বাস দিয়েও সরকারের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়না বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। যাদের ঘরে ঘরে জল ঢুকেছে বিশেষভাবে অস্বস্তিতে পড়েছেন।
অন্যদিকে আবার পুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃষ্টির জেরে জমে থাকা জল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব জল নামানো।হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আরও বড় বিপদের সম্মুখীন হতে পারেন স্থানীয়রা। এখন তারা গভীর চিন্তায়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের