নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - এলাকাজুড়ে একের পর এক চুরি। লাগাতার এই ঘটনায় প্রতিবাদে উত্তাল গ্রামবাসী। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভে রাস্তায় নেমে পথ অবরোধ ও বিক্ষোভ শুরু করলেন তারা। গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে চলল প্রতিবাদ।
স্থানীয় সূত্রে খবর, দত্তপুকুর এলাকায় লাগাতার চুরির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাতে ফের চুরির ঘটনা ঘটায় প্রতিবাদে উত্তাল হয় এলাকার বাসিন্দারা। ক্ষুব্ধ গ্রামবাসীরা কোটরা গোপালপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন। গোলাবাড়ি দত্তপুকুর রোডের গোপালপুর মোড়ে গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন জ্বালিয়ে শুরু হয় অবরোধ।

স্থানীয় বাসিন্দারা হাবিজুল ইসলাম অভিযোগ করেন , গত কয়েক মাস ধরে একের পর এক চুরি ঘটলেও দত্তপুকুর থানায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। বৃহস্পতিবার রাতেও চুরি হয় বলে জানান তারা। এরপর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা নিজেরাই নজরদারি শুরু করেন। শুক্রবার সকালে চুরি করা জিনিসপত্র ভাগ করার সময় এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে।

তবুও গ্রামবাসীদের ক্ষোভ মেটেনি। তাদের অভিযোগ , ধৃতকে নিয়ে গেলেও পুলিশ আশ্বাস দেয়নি যে এলাকায় আর চুরি হবে না বা নিরাপত্তা বাড়ানো হবে। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধে নেমেছেন তারা। দাবি একটাই পুলিশকে সুনির্দিষ্ট আশ্বাস দিতে হবে এবং এলাকায় টহলদারি বাড়াতে হবে। তার আগে পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের