নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা: রাতের অন্ধকারে অভিযান চালিয়ে লাইব্রেরিতে মিলল পেটি পেটি মদ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবার বিধানসভার কপাটহাট এলাকায়। সরকারি সম্পত্তি দখল করে এই ধরনের অসামাজিক কার্যকলাপ চালানোর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কপাটহাটের ওই লাইব্রেরিটি নিয়মিত পাঠাগার হিসেবে ব্যবহার করা হচ্ছিল না বলে অভিযোগ ছিল। বৃহস্পতিবার গভীর রাতে বিজেপির মহিলা কর্মী ও সমর্থকদের একটি দল সেখানে পৌঁছে ঘরটির ভিতরে প্রবেশ করে। এরপরই তাঁদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। অভিযোগ, সেখানে বইয়ের পরিবর্তে বিপুল পরিমাণ মদের পেটি, মহিলাদের জামাকাপড়, বালিশ ও জুয়া খেলার সরঞ্জাম দেখতে পান তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। বিজেপির দাবি, তৃণমূলের ঘনিষ্ঠ এক ব্যক্তি দীর্ঘদিন ধরে লাইব্রেরিটির দখল নিয়ে সেটিকে মদের গুদাম হিসেবে ব্যবহার করছিল। পাশাপাশি ঘরের ভিতরে ঘাসফুল শিবিরের একাধিক ব্যানারও পাওয়া গিয়েছে বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপির মহিলা মোর্চার সহ-সভাপতি শশী ঘোষ বলেন, "মহিলাদের নিয়ে আমরা সেখানে গিয়েছিলাম। ভিতরে ঢুকে প্রায় ৫০ থেকে ৬০ পেটি মদ দেখতে পাই। এছাড়াও জামাকাপড় ছিল। একসময় এটি লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হত। ভিতরে তৃণমূলের বহু ব্যানার রয়েছে, কিন্তু কোনও বই নেই। আগে শাহজাহানের দখলে ছিল, পরে শামীম দখল করে বলে জানতে পেরেছি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের