নিজস্ব প্রতিনিধি, কলকাতা – প্রতিটি মরশুমে লিগ টেবিলে শেষের দিকে থেকে আইএসএলের যাত্রা শেষ করে মশাল বাহিনী। হতাশা গ্রাস করে ইস্টবেঙ্গলকে। সোমবার অন্যরূপে দেখা গেল লাল হলুদকে। যুবভারতীতে প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে অনবদ্য জয় পেল অস্কার ব্রুজোর ছেলেরা। যুবভারতীতে লাল হলুদের স্বপ্নের সওদাগর হয়ে উঠলেন নতুন বিদেশি ইউসুফ এজাজারি।
ম্যাচের প্রথম থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ইস্টবেঙ্গল। যদিও প্রথম ৭ মিনিটের মধ্যেই দুটো ফাউল করে ফেলে। অ্য়াটাকিং থার্ডেও নাজেহাল অবস্থা হচ্ছিল লাল হলুদের। কোনও ভাবেই নর্থইস্ট ইউনাইটেডের রক্ষণে চির ধরাতে পারছিলেন না অস্কার ব্রুজোর ছেলেরা। নর্থ ইস্ট আক্রমণ করলেও রুখে দেন আনোয়ার আলি। প্রথমার্ধ শেষে গোলের খাতা খুলতে ব্যর্থ হয় দুই দলই।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই নর্থ ইস্টকে দুর্বল করার পথ খুঁজতে থাকে অস্কার ব্রুজোর ছেলেরা। ৬৫ মিনিটের মাথায় হেডে গোল করেন ইউসুফ এজাজারি। এর ঠিক ৫ মিনিটের মধ্যে অর্থাৎ, ৭০ মিনিটে দ্বিতীয় গোল করেন ইউসুফ। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ৯০+২ মিনিট নাগাদ ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করেন মিগুয়েল। তিন গোল, তিন পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গে ঘরের মাঠে জয় মশাল বাহিনীর। স্কোরলাইন ৩-০।
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের