6a709fd1e2a94_Gallery_1785761921579
আগস্ট ০৩, ২০২৬ বিকাল ০৭:৩৬ IST

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের

নিজস্ব প্রতিনিধি , চণ্ডীগড় - ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলায় নতুন মোড়। আদালতের রায়ের পর মুখ খুললেন বিনেশ ফোগত। প্রাক্তন WFI প্রধান বেকসুর খালাস পাওয়ায় হতাশ তিনি। ভারতীয় কুস্তির এই তারকা জানালেন, তাঁদের লড়াই এখনও শেষ হয়নি। আইনি পথেই চলবে পরবর্তী লড়াই।

২০২৩ সালে শুরু হয় এই মামলা। সেই সময় দেশের একাধিক নামী কুস্তিগির প্রতিবাদে নামেন। দিল্লির যন্তর মন্তরে বসেছিল তাঁদের আন্দোলন। অভিযোগ ছিল, WFI প্রধান থাকাকালীন ব্রিজভূষণ মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা করেছেন। অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ মামলা রুজু করে। তদন্ত শেষে প্রায় ১,৫০০ পাতার সুবিশাল চার্জশিট আদালতে জমা দেওয়া হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও একাধিক সাক্ষীর বয়ান খতিয়ে দেখা হয়।

এরপর রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার রায় ঘোষণা করেন। আদালত ব্রিজভূষণ শরণ সিং ও প্রাক্তন WFI সহকারী সচিব বিনোদ তোমরকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। তবে এই রায়ে ভেঙে না পড়ে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিনেশ ফোগত ও আন্দোলনকারী অ্যাথলিটেরা। ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আর্জির খসড়া তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ৩ বারের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী তারকা বিনেশ ফোগত। তিনি বলেন, প্রভাবশালী অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেই তাঁদের রাজপথে নেমে তীব্র প্রতিবাদ করতে হয়েছিল। ব্রিজভূষণের ক্ষমতার ভয়ে অনেক মেয়েকে বাধ্য হয়ে পিছু হটতে হয়। কিন্তু তাও কয়েক জন সাহসের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছেন। শুরু থেকেই গোটা ব্যবস্থা অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করেছে বলে তিনি তোপ উগরে দেন । এরপরও আইনি পথেই এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন বলে স্পষ্ট জানান বিনেশ।

অন্যদিকে রায় ঘোষণার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বস্তি প্রকাশ করেছেন ব্রিজভূষণ। তিনি বলেন, 'প্রথম দিন থেকেই আমি বলেছিলাম, যদি কোনও অভিযোগ প্রমাণিত হয়, তা হলে আমি নিজেই কঠোর শাস্তি মেনে নেব। আজ আদালত আমাকে সম্মানের সঙ্গে মুক্তি দিয়েছে। এটা আমার এবং আমার সমর্থকদের জন্য আনন্দের দিন'। রাউস অ্যাভিনিউ আদালতের রায়ে আপাতত আইনি স্বস্তি মিললেও বিনেশদের ওপরের আদালতে যাওয়ার সিদ্ধান্তে বিতর্কিত এই মামলার দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলেছে।

আরও পড়ুন

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

শ্রীলঙ্কার কাছে থামল নীরজের সোনার স্বপ্ন! জ্যাভলিনে রুপো, ব্রোঞ্জে উজ্জ্বল যশবীর
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

জোড়া সোনায় চমক টেবিল টেনিসের! মহিলা-পুরুষ দুই বিভাগেই সেরা ভারত
জুলাই ৩১, ২০২৬

কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের