নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোররাতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি মেখলিগঞ্জে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। সোনার গয়না সহ প্রায় চার লক্ষ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় জামালদহ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , কোচবিহার জেলার জামালদহের বাসিন্দা সুশান্ত বর্মণের বাড়িতে শনিবার ভোররাতে চুরি হয়। বাড়ির সদস্যদের ঘুমের সুযোগে ঘটনাটি ঘটায় দুষ্কৃতীরা। সুটকেসের তালা, লকার ভেঙে তিন ভরি সোনা, নগদ পঞ্চাশ হাজার টাকা সহ দামী মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা। খবর ছড়িয়ে পড়তেই সুশান্ত বর্মণের বাড়িতে জমা হয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জামালদহ পুলিশ ফাঁড়ির আধিকারিকরা।
সুশান্ত বর্মণের অভিযোগ ," রাত ১টা নাগাদ তিন ভরি সোনা, পঞ্চাশ হাজার টাকা সহ তিরিশ হাজার টাকার মোবাইল চুরি হয়। সবমিলিয়ে চার লক্ষ টাকার জিনিস ছিল। এর আগে কোনোদিন এমন ঘটনা ঘটেনি। পুলিশ এসেছিলো, তদন্ত করে গেছে। জানিনা এতো ক্ষতি কিভাবে পূরণ করবো ।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের