নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মিথ্যে ফোন করে লোন দেওয়ার নামে মোটা অঙ্কের জালিয়াতি। সাগরদীঘির এক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেন ব্যারাকপুরের এক যুবক। ঘটনায় সাগরদীঘি থানায় লিখিত অভিযোগে দায়ের করেন ওই ব্যক্তি। মঙ্গলবার ব্যারাকপুর থেকে সাইবার অপরাধ মামলায় গ্রেফতার করা হয় যুবককে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , যুবকের নাম দুরন্ত দাস শর্মা। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী এলাকার এক ব্যক্তিকে দিনের পর দিন একাধিক নম্বর থেকে ফোন করতেন ওই যুবক। লোনের নামে ফোন করে ওটিপি চাইতেন। ব্যক্তিও সাধাসিধে হওয়ায় কিছু না বুঝেই তাকে বিশ্বাস করতেন। ওটিপি দেওয়ার পর একসময় ব্যক্তির থেকে ১ লক্ষ ২৭ হাজার টাকা তুলে নেন ধৃত।

সাগরদিঘী থানায় মোবাইল নম্বর দিয়ে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। এরপর মোবাইল নম্বরের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে , সল্টলেকের একটি অফিসে কাজ করতেন অভিযুক্ত। মঙ্গলবার ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। আর কোথায় কোথায় ফাঁদ পেতেছেন , কত টাকা প্রতারণা করেছেন তার সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে সবকিছুই খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের