নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রীর। মৃত ছাত্রীর নাম তনু সিংহ (১৫)। সোমবার সকালে রসাখোয়াতে প্রাইভেট টিউশন পড়তে গিয়ে মৃত্যু হয় ওই ছাত্রীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার অন্তর্গত বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে। এই রক্তক্ষয়ী পথদুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রের খবর , গতকাল সকালে রসাখোয়াতে প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল তনু। পড়া শেষে নিজের সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে রসাখোয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকায় বিপত্তি ঘটে। একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় তনুকে পড়ে থাকতে দেখে তারা দ্রুত উদ্ধারকার্যে হাত লাগান।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে করনদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় করনদিঘি থানার পুলিশ। বর্তমানে ছাত্রীর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্য রাজু সিংহ জানান, "প্রতিদিনের মতোই সকালে পড়তে গিয়েছিল, পড়া শেষে বাড়ি ফিরছিলো তনু। তখন পেছন থেকে আসা একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘাতক লরি তার সব স্বপ্ন কেড়ে নিল। বর্তমানে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠিয়েছে,। প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বেপরোয়া লরি চালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের