নিজস্ব প্রতিনিধি , ঝাড়খণ্ড - লটারির ব্যবসা বেড়েই চলেছে দিনের পর দিন। প্রলোভিত হয়ে দিনে ১০-১২ টা করে লটারি কাটছেন কয়েকশো মানুষ। তবে আদৌ সেই লটারির টিকিট আসল না নকল যাচাই করেন না অনেকেই। সেখানেই থাকে বিপদের আশঙ্কা। ঝাড়খণ্ডের নিয়ামতপুরে দিনের পর দিন লটারির ব্যবসা আড়ালে চলছিল বেআইনি কারবার। খবর ছড়াতেই তুমুল চাঞ্চল্য এলাকায়।
সূত্রের খবর , ঝাড়খণ্ডের অন্তর্গত কুলটির নিয়ামতপুর এলাকায় অবৈধ লটারির ব্যবসা জাকিয়ে বসেছিল বহুদিন। মানুষের প্রলোভন বেড়ে যাওয়ার পরই তাদের লুটতে শুরু করেন দোকানিরা। টিকিটের আড়ালে লুকিয়ে থাকে ভুয়ো টিকিট। বেশকিছু মানুষ এই ফাঁদে পড়েন। দেখতে পান বেশিরভাগ টিকিটই ভুয়ো। এর ফলে রাজস্বের ফাঁকি পরে। শুধু তাই নয় প্রায় ১০০ মানুষ প্রলোভিত হয়েছে সেই ফাঁদে। এরপরই বেশকিছু স্থানীয় গিয়ে নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ শোনার পরই চক্ষু চড়কগাছ পুলিশের। বহু মানুষ প্রলোভনের ফাঁদে পড়ে তাদের অর্ধেক পুঁজি হারিয়েছেন। সবকিছুই লিখিতভাবে জানান বেশ কয়েকজন। খবর পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। এরপরই কুলটি থানার নিয়ামতপুর এলাকায় বিভিন্ন লটারির দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দোকানে দোকানে গিয়ে জাল টিকিটের তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকরা।
নিয়ামতপুর এলাকার এক দোকানি জানিয়েছেন , "বহুদিন ধরেই নাকি এই ব্যবসা চলছিল। সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারিনি। আসলে অনেকেই ঠকেছে। এরপর লটারির দোকানে বিক্ষোভও দেখিয়েছে তবে কোনো লাভ হয়নি। আজ সকালে পুলিশ এসে তদারকী করে গেছেন। অনেক দোকানেই গেছেন শুনলাম। অনেককেই হুমকিও দিয়েছেন। যদি এমনই কিছু সত্যি হয় তবে বন্ধ করা উচিত এসব।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের