নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - মা বাবাকে গুলি করে আত্মহত্যার চেষ্টা জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাবইনস্পেক্টরের। আসানসোলের বামুনপাড়া গ্রামের দুমহিনি এলাকায় বৃহস্পতিবার ভোররাতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। মানসিক অশান্তির জেরেই এমন মর্মান্তিক ঘটনা বলে দাবি পুলিশের।
সূত্রের খবর , জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাবইনস্পেক্টর জয়দীপ চাটার্জ্জি বৃহস্পতিবার ভোররাতে ডিউটি থেকে ফিরে নিজের সার্ভিস রিভলভার দিয়ে প্রথমে তার মা শম্পা চাটার্জ্জি ও তারপর বাবা দেবব্রত চাটার্জ্জিকে গুলি করেন। এরপর নিজেকেও গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
গুলির শব্দ শুনে প্রতিবেশী সহ বাড়ির মালিক ছুটে এসে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত জয়দীপকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান , জয়দীপ চাটার্জ্জি কিছুদিন ধরে মা বাবাকে নিয়ে মানসিক অশান্তিতে ভুগছিলেন। যার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন তিনি। বর্তমানে ঘটনার পূর্ণ তদন্ত চালাচ্ছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা উমা কর্মকার এপ্রসঙ্গে জানান , "আমরা সকালে ঘুম থেকে উঠে দেখছি বাড়ির সামনে পুলিশ। তারপর ঘটনা সম্পর্কে জানতে পারলাম। এমন মর্মান্তিক ঘটনা কেন ঘটলো সেই সম্পর্কে আমাদের ধারণা নেই। এমনকি আমরা কোনোরকম শব্দও পাইনি। পুলিশ তদন্ত করছে। প্রতিবেশী হয়েও কোনো ঝামেলা অশান্তি আমরা শুনিনি।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের