নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - গর্ভবতী মায়ের মৃত্যুকে কেন্দ্র করে বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের মালিক-সহ ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। যদিও গাফিলতির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলকোট এলাকার বাসিন্দা রিজিয়া খাতুন (২৩) একজন গৃহবধূ। সম্প্রতি সন্তান প্রসবের জন্য তাকে নবাবহাটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিজনরা। পরিবারের দাবি, প্রথমে ওই তরুণী সম্পূর্ণ সুস্থ ছিলেন। কিন্তু অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে।

পরিবারের দাবি, ভেতর থেকে রোগী তার মাকে ডাকলেও ঢুকতে দেওয়া হয়নি। এর কিছুক্ষণ পরই জানানো হয় বাচ্চা জন্ম নিলেও প্রসূতি মারা গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ আত্মীয়রা নার্সিংহোমে ভাঙচুর চালায়। অভিযোগ, সঠিক চিকিৎসার অভাব ও তথ্য গোপনের কারণেই এই অকাল মৃত্যু হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে মৃতার মা জানান, ‘আমার মেয়েকে যখন ভেতরে নিয়ে যাওয়া হয়, তখন ও ‘মা মা’ বলে চিৎকার করছিল। আমরা বারবার জানতে চেয়েছি কী হয়েছে, কিন্তু কেউ মুখ খোলেনি। হাতজোড় করে অনুরোধ করলেও আমাদের কোনো তথ্য দেওয়া হয়নি। শুধু বলা হয়েছিল প্রেসার বেড়েছে, ঠিক হয়ে যাবে। শেষ পর্যন্ত ওরা আমার সন্তানকে মেরেই ফেলল'।
মৃতার মামা বলেন, 'এরা মানুষ না কি অমানুষ? আমার ভাগ্নি মারা গেল, কিন্তু যারা এখনও এখানে চিকিৎসাধীন, তাদের নিরাপত্তা কোথায়? আমরা সরাসরি চিকিৎসকের মাধ্যমে ভর্তি করেছিলাম। এখানে সেবা নয়, কেবল টাকা রোজগারই আসল লক্ষ্য! আমরা দোষীদের কঠিন শাস্তি চাই'।
অন্যদিকে নার্সিংহোমের মালিক ডাঃ প্রণয় ঘোষ জানান, 'অপারেশন চলাকালীন রোগীর হঠাৎ খিঁচুনি শুরু হয়। সিজারিয়ান প্রক্রিয়া সফল হলেও পরে মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের অনুমতি নিয়ে শিশুকে বর্ধমান মেডিকেল কলেজ ও মাকে আইসিইউ-তে পাঠানো হয়েছিল। সেখানেই রাতে ওই প্রসূতির মৃত্যু হয়'।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...