নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মাত্র চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু। মাছ চাষের চৌবাচ্চায় পড়ে প্রাণ হারাল ছোট্ট আদিত্য। অভিযোগ, নিরাপত্তার অভাবেই এই দুর্ঘটনা। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
সূত্রের খবর, ঘটনা ঘটেছে আজ সকাল নটা নাগাদ কুলাইতলা পাড়ার দূর্গা মণ্ডপ সংলগ্ন এলাকায়। হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় চার বছরের আদিত্য মন্ডল। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন সর্বত্র। আশপাশের বাড়ি ঘর তল্লাশির পরও যখন শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি, তখনই চাঞ্চল্যকরভাবে বাড়ির সামনের মাছ চাষের চৌবাচ্চা থেকে উদ্ধার হয় আদিত্যর নিথর দেহ।

স্থানীয়রা জানান, বাড়ির সামনেই খেলছিল আদিত্য। খেলার ছলে অসাবধানতাবশত পড়ে যায় চৌবাচ্চার ভেতর। সঙ্গে সঙ্গেই প্রতিবেশী কয়েকজন যুবক তাকে উদ্ধার করে নিয়ে যায় পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা জানান, আদিত্য আর নেই। পরিবারের অভিযোগ, প্রায় ছ’মাস আগে থেকেই ওই চৌবাচ্চা তৈরি করেছিলেন প্রতিবেশী সৌরভ মন্ডল। রাস্তার একেবারে ধারে, খোলা অবস্থায় ছিল সেই গভীর জলভর্তি চৌবাচ্চা। আশেপাশে কোনো প্রাচীর বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত।
অবহেলার জেরে চার বছরের শিশুর এমন মৃত্যু প্রশ্ন তুলে দিচ্ছে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে। কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে জনবহুল এলাকায় তৈরি হয় এই ধরনের বিপজ্জনক চৌবাচ্চা, সেই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা গ্রাম। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের