68b43ccc99b68_IMG-20250831-WA0077(1)
আগস্ট ৩১, ২০২৫ বিকাল ০৫:৪৫ IST

মাছ - মুরগি নয় , মাটন দিয়ে বানিয়ে ফেলুন চটজলদি এই মুখরোচক স্ন্যাক্স

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একঘেয়ে আলুর পকোড়া, পেঁয়াজি , মাছ মাংসের স্ন্যাক্স আর ভাল লাগেনা। কিন্তু খাবেনই বা কি, সেই তো পনির, বেবিকর্ন এসব। যদি এমনই মনে হয় তালে আর চিন্তা নেই। এবার স্ন্যাক্স আইটেমে যোগ করুন মাটন প্যান্থারাস। একঘেয়ে স্বাদ তো কেটে যাবেই , সঙ্গে জমে যাবে চায়ের আড্ডা। এছাড়া গরম গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন এই মাটন প্যান্থারাস।

মূলত অ্যাংলো-ইন্ডিয়ান রান্নাতেই এই পদের খোঁজ মেলে। তবে বাঙালির পছন্দের স্ন্যাক্সের তালিকায় বহু দিন ধরেই রয়েছে মটন প্যান্থারাস। আসুন জেনে নি কিভাবে বানাবেন এই স্ন্যাক্স আইটেম -

উপকরণ -

২৫০ গ্রাম মটন কিমা
২টি পেঁয়াজ বড়, কুচোনো
দেড় চামচ আদাবাটা
দেড় চামচ রসুনবাটা
৩-৪টি কাঁচালঙ্কা
১টি গোটা টম্যাটো কুচোনো
১ চামচ হলুদগুঁড়ো
১ চামচ লঙ্কাগুঁড়ো
দেড় চামচ ধনেগুঁড়ো
দেড় চামচ জিরেগুঁড়ো
১ চামচ গরমমশলা গুঁড়ো
১ চামচ লেবুর রস
২টি ডিমপরিমাণ মতো ব্রেড ক্রাম্ব
পরিমাণ মতো ময়দার ক্রেপ
ধনেপাতা কুচি
নুন ও মিষ্টি স্বাদমতো

রন্ধন প্রণালী -

প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি ভাজুন। সোনালি হয়ে এলে আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এবার মাংসের কিমা, জিরে, ধনে, লঙ্কা ও গরমমশলার গুঁড়ো দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। নুন দিয়ে কিছু ক্ষণ কষিয়ে নিন। এরপর সামান্য জল দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। কিমা ভাল ভাবে সেদ্ধ হয়ে গেলে জল শুকিয়ে আসবে। তখন ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।

এবার , ফেটানো ডিম ও ব্রেড ক্রাম্ব আলাদা পাত্রে রাখুন। একটি ময়দার ক্রেপ নিয়ে তাতে কিছুটা মাংসের কিমা ভরে চারপাশ মুড়ে দিন। ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বে এপিঠ ওপিঠ করে নিন। গরম তেলে এপিঠ ওপিঠ ভাল করে ভাজুন। কাসুন্দি বা পছন্দের সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। অথবা চাইলে গরম ভাতের সঙ্গেও খেতে পারেন।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের