69fdea500d84b_Gallery_1778248033517
মে ০৮, ২০২৬ বিকাল ০৭:২১ IST

মাধ্যমিকের মেধা তালিকায় জয়জয়কার নরেন্দ্রপুরের! প্রথম দশে জায়গা করে নিল রামকৃষ্ণ মিশনের ৭ ছাত্র

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মাধ্যমিক পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য পেল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। শুক্রবার প্রকাশিত মেধা তালিকায় প্রথম দশের মধ্যেই নিজেদের জায়গা করে নিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ৭ ছাত্র। বিদ্যালয়ের এই অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া আবাসিক থেকে শিক্ষক মহলে। নরেন্দ্রপুরের এই ঐতিহ্য বজায় থাকায় জেলার শিক্ষা মানচিত্রে নতুন পালক যুক্ত হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ফলাফল অত্যন্ত উজ্জ্বল হয়েছে। ৬৯৫ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে সৌর জানা। মেধাতালিকার পঞ্চম স্থানে রয়েছে সমন্তক কুণ্ডু (৬৯৩), সপ্তম হয়েছে সমজ্যোতি দাস (৬৯১)। যুগ্মভাবে অষ্টম স্থানে জায়গা পেয়েছে জীবিতেশ কায়াল ও সৌম্যকান্ত কুইল্যা (৬৯০)। এছাড়া নবম স্থানে ঐশিক চক্রবর্তী (৬৮৯) ও দশম হয়েছে অনুরাগ মণ্ডল (৬৮৮)।

সৌর জানা

তবে নরেন্দ্রপুরের মহারাজের কথায়, এবারের মেধা তালিকায় বাংলা মাধ্যমের পড়ুয়ারা বিশেষ কৃতিত্ব দেখালেও ইংরেজি মাধ্যমের ছাত্রদের সেভাবে দেখা যায়নি। এই কারণটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এর পাশাপাশি বর্তমান সময়ে মোবাইল নিয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। তার মতে, পড়াশোনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মোবাইল। কিন্তু বয়ঃসন্ধিকালে তার অনিয়ন্ত্রিত ব্যবহার অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। নরেন্দ্রপুরের ছাত্ররা হোস্টেলে থাকায় মোবাইল ব্যবহারের সুযোগ কম, যা তাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

ঐশিক চক্রবর্তী 

মিশনের মহারাজ জানান, 'নরেন্দ্রপুরের ঐতিহ্য বরাবরই ভালো ফল করে। রেজাল্ট কখনও একটু বেশি, কখনও একটু কম হয়। তবে ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত ক্লাস ও পরীক্ষা, অভিভাবকদের অনুপ্রেরণা ও ছাত্রদের দৈনন্দিন জীবনের সুশৃঙ্খল পরিচর্যা। এখানকার এই ঐতিহ্য সবসময় বজায় থেকেছে'।

অনুরাগ মণ্ডল 

তৃতীয় স্থানাধিকারী সৌর জানা জানায়, 'ভালো পরীক্ষা হয়েছিল, তাই র‌্যাঙ্ক করার একটা আশা ছিলই। ৬৯৫ নম্বর পেয়ে এই জায়গায় এসেছি খুব ভালো লাগছে। ৯ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে তৃতীয় হওয়ার অনুভূতি আলাদা। পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ি। এখানে প্রতিদিন ৫-৬ ঘণ্টা পড়াশোনা করতাম। ভবিষ্যতে ডাক্তার হতে চাই'।

দশম স্থানাধিকারী অনুরাগ মণ্ডল জানায়, 'আমি ৬৮৮ নম্বর পেয়েছি। প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে পড়তাম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো, তবলা বাজানো ও সুইমিং করতাম নিয়মিত। ঠাকুর, স্বামীজীর আদর্শে বড় হচ্ছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে সরাসরি মানুষের সেবা করতে চাই'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের