নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - মাদক মামলায় বড়সড় সাফল্য পুলিশের। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুরবাড়ির বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ জারি হল। প্রায় ১০ কোটি ৭৩ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
NDPS আইনে দায়ের করা মাদক মামলায় অভিযুক্ত হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুর ও তার ভাই। অভিযোগ, সীমান্তবর্তী এলাকাকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে বিপুল সম্পত্তি গড়ে তোলা হয়। সেই সূত্র ধরেই এবার অভিযানে নামে পুলিশ। মুর্শিদাবাদ জেলার অন্তত ১০টি এলাকায় সম্পত্তির হদিশ মিলেছে, যার মধ্যে লালগোলা-সহ মোট ১৭টি জায়গায় অভিযুক্ত পরিবারের নামে সম্পত্তি রয়েছে বলে তদন্তে উঠে আসে।
পুলিশের তরফে জানানো হয়েছে, লালগোলায় অবস্থিত স্কুল, বাড়ি ও লজ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে মাদক ব্যবসা করে অর্জিত সম্পত্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, বাজেয়াপ্ত অর্থ বা সম্পত্তি সমাজকে বিভাজিত করতে বা বেআইনি কাজে ব্যবহার করা হয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...