নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - হোলির দিনে মাইক তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মাথাভাঙ্গার বেলতলা এলাকা। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। অভিযোগ-পাল্টা অভিযোগে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
কোচবিহারের মাথাভাঙ্গা থানার অন্তর্গত বেলতলা এলাকায় ঘটনাটি ঘটে। মন্দিরের মাইক সরানোকে কেন্দ্র করে তৃণমূল - বিজেপি সংঘর্ষে জড়ায়। তৃণমূল নেতা রমেন প্রামাণিকের অভিযোগ, বাড়ির পাশে হোলি খেলছিলেন তারা। সেই সময় বিজেপি কর্মীরা আচমকা হামলা চালায়। মারধরের জেরে রমেন প্রামাণিক-সহ অন্তত ৩জন আহত হন বলে দাবি।
অপরদিকে, বিজেপির পাল্টা দাবি, ' আমাদের গাছে ফোন আসে রমেন প্রামাণিক শিব মন্দিরের চারটে মাইক তুলে নিয়ে যায়। তিনটে ফেরানো গেলেও একটা এখনও ওর বাড়িতে আছে। আমরা এর প্রতিবাদ করতে গেলে রড নিয়ে আমাদের দিকে তেড়ে এসে মারধর করে। তখন হাতাহাতির সময় রমেন নিজেই পড়ে যায়। আর আমাদের হেনস্থা করার জন্য বিজেপি ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।'
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলাকায় টহল জোরদার করে। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়েরের কথা জানিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোউতোর তুঙ্গে।
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা