68ca9346bcb9f_WhatsApp Image 2025-09-17 at 4.07.31 PM
সেপ্টেম্বর ১৭, ২০২৫ দুপুর ০৪:২৪ IST

মাঝরাতে লরিতে ধাক্কা পূর্ণার্থী বোঝাই বাসের, মৃত ১

নিজস্ব প্রতিনিধি , হুগলী - গঙ্গাসাগর যাওয়ার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। উত্তরপ্রদেশের একটি পূর্ণার্থী বোঝাই বাস ১৯ নম্বর জাতীয় সড়কে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

গুড়াপ কমিউনিটি হল 

স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতে, হুগলীর গুড়াপে। দুর্ঘটনার ফলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসে থাকা ৫৬ জনের মধ্যে ১২ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের গুরাপের একটি স্থানীয় কমিউনিটি হলে প্রাথমিকভাবে রাখা হয়েছে।

 বাসে থাকা আহত যাত্রীরা 

পুলিশ জানিয়েছে, বাসটি উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দেওঘর হয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় গুরাপের কাছে হঠাৎই সেটি একটি লরির পেছনে ধাক্কা মারে। বাসের গতি ছিল বেশ দ্রুত। ধাক্কার পর লরিটিকে কয়েক মিটার টেনে নিয়ে যায় বাসটি।

 ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র 

প্রাথমিক তদন্তে অনুমান, বাসের চালক চালানোর সময় অজান্তেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই এত বড় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গুরাপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি বাকিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং অন্য যাত্রীদের থাকার ও খাওয়ার জন্যও যথাযথ ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গন্তব্যে পৌঁছনোর জন্য আরেকটি বাসেরও ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে থাকা  উত্তরপ্রদেশের এক বাসিন্দা 

ওই বাসের এক যাত্রী জানান, রাত ৩-৩:৩০টে নাগাদ ঘটনাটি ঘটে। আমরা সবাই তখন ঘুমোচ্ছিলাম, এক লাইনে দুটো গাড়ি এসে মুখোমুখি এসে ধাক্কা মারে। মাঝে ডিভাইডার ছিলো সেখান থেকেও গাড়ি যাতায়াত করছিল। সবাই কমবেশি আহত হয়েছে তবে যারা কেবিনে ছিলো তাদের অবস্থা আশঙ্কাজনক। রামদূপ মিশ্র নামের এক ব্যাক্তি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।উনি আমাদের নিয়ে যাচ্ছিলেন। ওনার আত্মার শান্তি কামনা করি।”

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের