নিজস্ব প্রতিনিধি , মালদহ - প্রত্যেক বছর মাড়োয়ারি যুব মঞ্চ মালদহ জেলা শাখার উদ্যোগে পালিত হয় দীপাবলীর মিলন উৎসব। এই বছরও তার অন্যথা হয়নি। মালদহ শহরের মাড়োয়ারি যুব মঞ্চের সকল পদে পদাধিকারী সদস্যবৃন্দ সহ তাদের পরিবারের উপস্থিতিতে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুব মঞ্চের ছেলে মেয়েরা।

যুব মঞ্চের ছেলে মেয়েরা আগে থেকেই এই মিলন উৎসবের প্রস্তুতি নিতে শুরু করেন। প্রায় এক সপ্তাহ ধরে তারা অনুশীলন করে বিভিন্ন বিভাগে অংশ্রহণ করেন। ছোট থেকে বড় সকলেই মঞ্চ মাতিয়ে দিয়েছেন। ছোটরা নাচ , বড়রা আবার গ্রুপে গান গেয়েছেন। আবার মেয়েদের একটি দলও একসঙ্গে নৃত্য পরিবেশন করেছেন। এককথায় জমজমাট ছিল এই সাংস্কৃতিক সন্ধ্যা।

এই মিলন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়। সম্মানীয় বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর জেলা সভাপতি উজ্জ্বল সাহা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নেত্রী তথা পৌরসভার পৌর মাতা শ্রীমতি চৈতালি ঘোষ সরকার মহাশয়া, বিশিষ্ট সমাজ সেবক প্রাক্তন কাউন্সিলর শুভদীপ স্যান্যাল, পারভিন ভাটিয়া ,রতন আগারওয়ালপ্রমূখ।

এই মিলন উৎসবে ইংরেজবাজার পৌরসভার পৌরপতি মালদায় খাটু শ্যাম মন্দির নির্মাণের কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয় সকলকে দীপাবলীর শুভেচ্ছাও জানান। কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জেলা সভাপতি উজ্জ্বল সমালদহ জেলায় প্রত্যেকটি যুবদের বিশেষ প্রশংসা করেন। এছাড়াও বেকারত্বের সমস্যা মেটানো নিয়েও বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। যুব মঞ্চের ছেলে মেয়েদের অবদানে কৃতজ্ঞতাও শিকার করেছেন তিনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের