নিজস্ব প্রতিনিধি , মালদহ - মোথাবাড়ি অশান্তি ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা NIA। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে NIA এর বিশেষ দল। পাশাপশি, আইজি নিজেও যাবেন ঘটনাস্থলে।
মালদহের মোথাবাড়িতে সাম্প্রতিক অশান্তির ঘটনায় বিচারকদের ঘেরাও ও হেনস্তার অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় সুপ্রিম কোর্ট। আদালত এই ঘটনাকে সরাসরি বিচারব্যবস্থার উপর আক্রমণ বলে উল্লেখ করে। নিরপেক্ষ তদন্তের জন্য NIA বা সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই নির্বাচন কমিশন NIA কে দায়িত্ব দেয়।
শুক্রবার কলকাতা বিমানবন্দরে পৌঁছায় NIA এর একটি বিশেষ দল। জানা গেছে, আইজি সোনিয়া সিংয়ের নেতৃত্বে প্রায় ২৪ জনের একটি টিম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইতিমধ্যেই একটি ছোট দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
ঘটনার সূত্রপাত SIR তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে ক্ষুব্ধ জনতার বিক্ষোভকে কেন্দ্র করে। অভিযোগ, মোথাবাড়িতে SIR এর কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখা হয় এবং তাদের নিরাপত্তা চরম প্রশ্নের মুখে পড়ে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা শুরু হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের