68c5601f6763d_IMG_20250913_174217
সেপ্টেম্বর ১৩, ২০২৫ বিকাল ০৫:৪৪ IST

মালদহে আর জি কর মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু , প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি , মালদহ - যাদবপুরের রেশ কাটতে না কাটতেই শহরে ফের এক রহস্য মৃত্যু। আর জি কর মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। ডাক্তারি ছাত্রীর প্রেমিকার বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, আর.জি.কর মেডিক্যালের চতুর্থ বর্ষের চিকিৎসক পড়ুয়া অনিন্দিতা সোরেন। সম্প্রতি সে তার নিজের বাড়ি দক্ষিণ দিনাজপুরে যান। জানা যায়, গত সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে গিয়েছিল অনিন্দিতা। এরপর পরিবারের কাছে খবর যায় যে, অনিন্দিতা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

পরিবারের অভিযোগ, মেয়ের মুখ দিয়ে ফেনার মতো কিছু বের হচ্ছিল। তাদের দাবি, অনিন্দিতার প্রেমিক তাকে জোর করে কিছু খাইয়ে দিয়েছে এমনটাই মৃত্যুর আগে জানিয়েছিল অনিন্দিতা। শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে আর জি কর মেডিক্যালে রেফার করা হয়। কিন্তু মাঝপথেই পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ফের মালদহে ফিরিয়ে আনা হয়। শনিবার সকালে সেখানেই  মৃত্যু হয় তরুণীর।

ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। আত্মহত্যা নাকি খুন তা নিয়ে জোর জল্পনা চলছে। পরিবার সরাসরি প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে।পরিবার সূত্রে জানা যায়, প্রেমিকের নাম উজ্জ্বল সোরেন। সেও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়া। ইতিমধ্যেই ইংরেজ বাজার থানায় পরিবারের পক্ষ থেকে  লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গ মৃতার মা জানান, 'প্রায় ১ বছর যাবৎ আমার মেয়ের সঙ্গে ছেলেটির সম্পর্ক ছিল। মন্দিরে গিয়ে ওরা বিয়েও করে। কিন্তু আমার মেয়ে অন্তঃসত্ত্বা হলে জোর করে ওর গর্ভপাত করায় তারপর থেকে আর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতো না। ৩-৪ মাস ধরে আবার যোগাযোগ শুরু করেছিল। সোমবার ওদের কিছু কাজ আছে বলে আমার মেয়ে যায় দেখা করতে। আমি ফোন করে বাড়ি দিয়ে যাওয়ার জন্য বলে ছেলেটি বলে ওদের কাজ আছে পরে দিয়ে যাবে।'

তিনি আরও বলেন, 'যখন কিছু করার ছিল না তখন আমাকে ফোন করে ছেলেটি যাওয়ার জন্য বলে। ওই আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করেছিল। কিন্তু সেখানে কোনো অক্সিজেন দেওয়া বা স্যালাইন দেয়নি। আমি চাই ওই ছেলেটির যেন শাস্তি হয়।'

আরও পড়ুন

ডিমবৃষ্টিতে জর্জরিত তৃণমূল কাউন্সিলর , উত্তপ্ত কাঁচরাপাড়া
জুন ১৯, ২০২৬

একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
 

তোলাবাজির প্রতিবাদ করতেই হামলা , রক্তাক্ত বালি ঘাট কর্মী
জুন ১৯, ২০২৬

প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
 

বেতন বৃদ্ধি ও সরকারি সুবিধার দাবিতে বাঁশবেড়িয়া পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ
জুন ১৯, ২০২৬

চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি

জামাই ষষ্ঠীর আগে আমের বাজারে স্বস্তি , কম দামে খুশি ক্রেতারা
জুন ১৯, ২০২৬

রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
 

থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের অভিযোগ! ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে FIR
জুন ১৯, ২০২৬

তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

উত্তরবঙ্গ হাতছাড়া হচ্ছে তৃণমূলের , মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গৌতম দেবের
জুন ১৯, ২০২৬

দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব

গাঁজার আসরে প্রেমিকাকে নিয়ে বিবাদ , বন্ধুর বুকে ছুরি ঢুকিয়ে দিলো মহম্মদ
জুন ১৯, ২০২৬

গ্রেফতার অভিযুক্ত যুবক
 

কাঁঠাল খেতে এসে কুয়োয় পড়ে মৃত্যু বাচ্চা হাতির , ব্যর্থ উদ্ধার অভিযান
জুন ১৯, ২০২৬

সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে

আইএসএফ পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সালিশি সভা চলাকালীন দু'পক্ষের সংঘর্ষ! আহত ৭
জুন ১৯, ২০২৬

ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বালাসনের স্রোতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু
জুন ১৯, ২০২৬

শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন

মিড ডে মিলের খাবার চাইতে গিয়ে গেটম্যানের হাতে আক্রান্ত পঞ্চম শ্রেণির ছাত্র , উত্তেজনা স্কুল চত্বরে
জুন ১৯, ২০২৬

রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
 

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...