68d293143a462_IMG_7073
সেপ্টেম্বর ২৩, ২০২৫ বিকাল ০৬:০১ IST

ভোররাতের জাতীয় সড়কে তাণ্ডব, দ্রুতগতির গাড়ির ধাক্কায় টোটো উল্টে মৃত্যু ২, গুরুতর আহত ৪

নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভোররাতের নীরবতা ভেঙে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল জাতীয় সড়ক। দ্রুতগতিতে ছুটে আসা একটি মারুতি গাড়ি সজোরে ধাক্কা মারে সামনে চলা একটি টোটোকে। তীব্র সংঘর্ষে মুহূর্তের মধ্যে উল্টে যায় টোটোটি । ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন যাত্রী। গুরুতর জখম হন টোটোচালকসহ আরও কয়েকজন যাত্রী।

দুমড়ে মুচড়ে যাওয়া টোটোটির ধ্বংসাবশেষ 

স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটে মালদহ থেকে কালিয়াছকগামী রুটে জালালপুর ডাঙ্গা এলাকায়। টোটোচালক ও যাত্রীদের ভয়াবহ রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন, খবর পেয়ে দ্রুত পুলিশও সেখানে পৌঁছায়। আহতদের মধ্যে অন্তত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারুতি গাড়িটি এত দ্রুতগতিতে আসছিল যে ধাক্কা লাগার আগেই সেটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 

বেপরোয়া গতিতে থাকা গাড়িটি 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির ভেতর থেকে মদ এবং অন্যান্য নেশাজাত দ্রব্য উদ্ধার হয়েছে। অনেকের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

ভরপুর নেশাগ্রস্ত মারুতি ড্রাইভার 

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আইনত জাতীয় সড়কে টোটোর চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও প্রতিদিনই নির্বিঘ্নে টোটো চলছে। এর ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। এই দুর্ঘটনা সেই আশঙ্কাকেই আরও প্রকট করে তুলেছে।

রাজ্য সড়ক জুড়ে স্থানীয়দের ক্ষোভ 

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য থমকে যায় ওই সড়কের যান চলাচল। স্থানীয়রা পুলিশের সঙ্গে মিলে আহতদের হাসপাতালে পৌঁছে দেন। মৃতরা শপাশের গ্রামের বাসিন্দা হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। এদিকে, পুলিশ গাড়িটি আটক করেছে এবং চালক ও সহযাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তকারীরা গাড়ির গতি, চালকের নেশাগ্রস্ত থাকার বিষয় এবং টোটোর চলাচল সবদিক খতিয়ে দেখছেন।

পুলিশি রক্ষণাবেক্ষণ 

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আইনত জাতীয় সড়কে টোটোর চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও প্রতিদিনই নির্বিঘ্নে টোটো চলছে। এর ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। এই দুর্ঘটনা সেই আশঙ্কাকেই আরও প্রকট করে তুলেছে।

প্রতক্ষদর্শী আব্দুল মতিশেখ

প্রতক্ষদর্শী আব্দুল মতিশেখ জানান, “সকাল ৬ টা নাগাদ হঠাৎ রাস্তার পাশে একটা বিকট শব্দ হয়। গিয়ে দেখি একটা বৃদ্ধলোকের টোটোকে ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা মারুতিটি। সঙ্গে সঙ্গে দুজন ওখানেই মারা যায়। ৪ জন যাত্রী ছিলো। তারা কালিকাপুর যাচ্ছিল ডাক্তার দেখাতে।”

নিহতের আত্মীয় অশিকুল শেখ 

আরেক বাসিন্দা অশিকুল শেখ জানান, “অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলো মারুতি ভ্যানের ড্রাইভারটি। গাড়ির গতি এতটাই তীব্র ছিলো যে প্রায় ৭০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়ে টোটোটিকে মারে। আহতরা এখনও হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তিনি জানান, নিহত দুই যাত্রী বাবুনগ্রামের ও আহত ৪ যাত্রী সংলগ্ন এলাকা বরমত্তরের বাসিন্দা। নিহতদের মধ্যে একজন আমার সম্পর্কে শাশুড়ি হয়।”

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের