নিজস্ব প্রতিনিধি , মালদহ - নির্বাচনী সফরে গিয়ে নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর ঘটনা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে আচমকা দেখা গেল রহস্যময় ড্রোন, যা ঘিরে উঠেছে বড়সড় প্রশ্ন। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
শনিবার মালদহে একাধিক জনসভা ও রোড শো কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। মালতিপুরে জনসভা শেষ করে গাজোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হেলিকপ্টারে ওঠার মুহূর্তে আকাশে একটি ড্রোনের গতিবিধি নজরে আসে। মুখ্যমন্ত্রীর সফরের সময় সাধারণত আকাশপথ সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়, সেখানে এই অপ্রত্যাশিত ড্রোন উপস্থিতি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায়।
ঘটনা দেখে কিছুক্ষণ হেলিকপ্টারের সিঁড়িতেই দাঁড়িয়ে ড্রোনটির উপর নজর রাখেন মুখ্যমন্ত্রী। পরে তিনি মন্তব্য করেন, 'কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদের চিহ্নিত করতে হবে।' এরপরই দ্রুত তৎপর হয় পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে মোবাইল ফোন-সহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের