নিজস্ব প্রতিনিধি , মালদহ - কালিয়াচকে সালিশি সভায় ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ তৃণমূল কর্মীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকায় বৃহস্পতিবার ফসলি জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়া নিয়ে শুরু হয় বিবাদ। সেই বিবাদের নিষ্পত্তি করতে বসে সালিশি সভা। অভিযোগ, সভায় শামসুল সেখকে কান ধরে উঠবসের নির্দেশ দেওয়া হলে তিনি ও তার সমর্থকরা ক্ষুব্ধ হন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শামসুলের দলবল অভিযোগকারী একরামুল শেখ ও তার পরিবারের উপর চড়াও হয়। ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মী একরামুল শেখের। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি হওয়া বাদশা শেখও শুক্রবার ভোরে মারা যান।
এই ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে চারজন মহিলা। যদিও মহিলাদের দাবি, তারা সালিশি সভায় উপস্থিতই ছিলেন না, মিথ্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আহত দুই অভিযুক্ত চিকিৎসাধীন থাকায় আদালতে পেশ করা যায়নি। বাকি ১১ জনকে শুক্রবার মালদহ জেলা আদালতে তোলা হয়।
ঘটনার পর থেকেই রাজনগর এলাকায় থমথমে পরিবেশ। সালিশি সভার স্থানটি পুলিশ ঘিরে রেখেছে। পুলিশের পক্ষ থেকে এলাকায় পিকেটিং বসানো হয়েছে যাতে আর কোনও অশান্তি না ছড়ায়। এদিকে পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের