নিজস্ব প্রতিনিধি , মালদহ - ‘জনস্বাস্থ্য সেবায় নিয়োগ মহোৎসব’ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল। একদিকে ৪০৭ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল, অন্যদিকে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন একাধিক চাকরিপ্রার্থী। সংরক্ষিত কোটার আবেদনকারীদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে।
শনিবার মালদহ কলেজে ‘জনস্বাস্থ্য সেবায় নিয়োগ মহোৎসব’ কর্মসূচি পালন করা হয়। এই নিয়োগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচি নারায়ণ স্বরূপ নিগম। অনুষ্ঠানে ৪০৭ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সরকারের দাবি, জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই বৃহৎ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে অনুষ্ঠান চলাকালীনই অডিটোরিয়ামের বাইরে ক্ষোভ উগরে দেন কিছু চাকরিপ্রার্থী।
বিক্ষোভকারীদের অভিযোগ, তারা ওবিসি ক্যাটাগরিতে পরীক্ষা দিলেও ইন্টারভিউয়ের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে রাখা হয়েছে। এমনকি চূড়ান্ত তালিকায় সংরক্ষিত কোটার সুবিধা না দিয়ে সাধারণ ওয়েটিং লিস্টে রাখা হয়েছে বলেও দাবি করেন তারা। তাদের বক্তব্য, এই প্রক্রিয়ায় সংরক্ষণ নীতির সঠিক প্রয়োগ হয়নি।
স্বচ্ছতা বজায় রাখতে পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ এবং ক্যাটাগরি-ভিত্তিক নিয়োগের ব্যাখ্যা চেয়ে সরব হন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে জেলা শাসক ও স্বাস্থ্য দফতরের তরফে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, সরকারি নিয়ম ও গাইডলাইন মেনেই নিয়োগ সম্পন্ন হয়েছে। কোনও ধরনের অনিয়ম বা পক্ষপাতের প্রশ্নই ওঠে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের