নিজস্ব প্রতিনিধি , মালদহ - জেলা থেকে গুটিকয়েকই এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন। সেই তালিকায় যুক্ত হল আরও এক বীরের নাম। এভারেস্ট জয় করা বিরাট কৃতিত্বের। ট্রেকিং করে সেই এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছালেন মালদহের কাঞ্চনকুমার বসু। কাঞ্চনের সাফল্যে উচ্ছ্বসিত গোটা মালদহ।
সালোরি থেকে এবিসি অবধি ১৬৫ কিমি পথ অতিক্রম করে এভারেস্ট বেস ক্যাম্প ছুঁলেন কাঞ্চন। দুর্গম রাস্তায় তার দরকার পরেনি কোনো গাইড বা সাপোর্ট। মনের জোরেই এভারেস্ট বেস ক্যাম্প ছুঁয়ে ফেললেন কাঞ্চনকুমার। নেপালের সালেরি থেকে ট্রেকিং শুরু করে প্রতি মুহূর্তে বাঁধাকে সঙ্গে নিয়ে পর্বত জয় করলেন কাঞ্চন। ২৭ শে সেপ্টেম্বর নেপালের সালেরি থেকে যাত্রা শুরু করেন। একাদশীর দিন গোরেকশিপ হয়ে সকাল ১১ টা ১০ মিনিটে হিমালয়ের ৫, ৩৬০ মিটার উচ্চতায় পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে।

ইংরেজবাজার শহরের নেতাজি পার্ক গৌড় বাঁধ রোডে বাড়ি কাঞ্চনের। তিনি নরহাট্টা জি এস হাই স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক। পাহাড়ে ট্রেক করা তাঁর দীর্ঘদিনের নেশা। ২০০৫ সাল থেকে শুরু এই পাহাড় জয়ের যাত্রা। সান্দাকফু ৩ বার ট্রেক করেছেন। এরপর একে একে সিকিমের মৈনাম টপ, নেপালের পুন হিল, অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করেন।

হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট-র অধীনে পর্বতারোহনের ২৪ দিনের বিশেষ প্রশিক্ষণ নেন দার্জিলিংয়ে। এরপর এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক করার স্বপ্ন দেখা শুরু করেন। এভারেস্ট জয় করতে বিয়ে খুব কাছ থেকে পাহাড়ি প্রকৃতির রুদ্র মূর্তি দেখেছেন কাঞ্চনকুমার। তীব্র ঠান্ডা, তুষারপাত, বৃষ্টি, ধস-খুব কাছ থেকে দেখেছেন। তবে কোনোভাবেই লক্ষ্যভ্রষ্ট হননি। পাশাপাশি দুধকোশি নদীর ভয়ঙ্কর চেহারাও দেখেছেন। এটাই হয়তো সাহসিকতা ও মনসংযোগের সঠিক নিদর্শন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের