নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - পাহাড়ের দুর্গম এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া মুখের কথা নয়। যেখানে রোজ লড়াই চালান সাধারণ মানুষ ঠিক সেখানে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে অদম্য লড়াই করছেন দুই স্বাস্থ্যকর্মী। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তারা। সবরকম ঋতুকে সঙ্গী করে প্রায় দেড় বছর ধরে কাজ করে চলেছেন তারা।
পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন করেং উপস্বাস্থ্য কেন্দ্রের দুই স্বাস্থ্যকর্মী। অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত জিলিং সেরেং গ্রামে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন তারা। জিলিং সেরেং গ্রামটি পাহাড়ঘেরা ও যোগাযোগব্যবস্থার দিক থেকে অত্যন্ত পিছিয়ে। গ্রামের মানুষ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বরাবর ভীষণই চিন্তিত থাকেন। এর আগে পরিষেবার অভাবে অনেকেই খুব বাজেভাবে ভুগেছেন। তাই কেউ যেন ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
বুড়দা ২ নম্বর সুস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার সীমা মল্লিক বলেন , "খৈরাবেড়া ড্যাম পর্যন্ত গাড়িতে যাওয়া যায়। তার পর চার থেকে পাঁচ কিলোমিটার দুর্গম পাহাড়ি আঁকাবাঁকা পথে হেঁটে গ্রামে পৌঁছাতে হয়। বিকল্প পাকা রাস্তা থাকলেও সেটি প্রায় ১৫ কিলোমিটার ঘুরপথ। তাই এই কঠিন পথ পেরিয়ে নিয়মিত চিকিৎসা নেওয়া সম্ভব হয়ে ওঠেনা। বিশেষ করে গর্ভবতী মহিলারা প্রায়ই সমস্যার সম্মুখীন হন। শিশুদের টিকাকরণ ও স্বাস্থ্য সচেতনতার কাজ চালিয়ে যেতেই তারা এই উদ্যোগ নিয়েছেন।
গ্রামবাসী বাঙ্কা মুর্মু জানিয়েছেন , "স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমেই আজ আমাদের গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছেছে। আমরা সর্বদা তাঁদের পাশে আছি। দুর্গম পাহাড়ে এই মানবিক লড়াই আজ অনেকের কাছেই অনুপ্রেরণা। আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব।"
করমচাঁদ মুর্মু জানিয়েছেন , "দুজন মহিলা পায়ে হেঁটে হলেও আমাদের প্রায় দেড় বছর ধরে পরিষেবা দিয়ে যাচ্ছে। ওনারা আছে বলেই গ্রামের স্বাস্থ্য পরিষেবায় আমরা কোনো অভাব বোধ করিনা। তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আমাদের জন্য যা করেন তা সত্যিই প্রশংসনীয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের