নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্যের বিভিন্ন অঞ্চলে উদযাপিত হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৮ তম জন্মদিন। বামনহাটে চিকিৎসাধীন রোগীদের ফল বিতরণের মাধ্যমে দিনটি শুরু করলেন তৃণমূল ছাত্র পরিষদ। প্রিয় সাংসদের বিশেষদিনে কেক কাটা সহ অন্যান্য সামাজিক কর্মসূচী পালিত করলেন তৃণমূলের সদস্যরা।
সূত্রের খবর , শুক্রবার সকালে দিনহাটা ২ নম্বর ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের ফল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটির সদস্য মিন্টু হক ওরফে মিজা। নিজের হাতে প্রত্যেক রোগীকে ফল বিতরণ করলেন দীপক কুমার ভট্টাচার্য। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন সভাপতি সহ উপস্থিত অন্যান্য নেতারা।
ফল বিতরণ শেষে তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য জানিয়েছেন ," আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১১ টা নাগাদ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ১৫ থেকে ২০ জন চিকিৎসাধীন রোগীদের ফল বিতরণ করা হয়। এরপর অন্য সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রতিটি তৃণমূল কার্যালয়ে সন্ধ্যেবেলা কেক কেটে প্রিয় নেতার দীর্ঘায়ু কামনা করা হবে ।"
হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগী জানান ," খুব ভালো উদ্যোগ। উনি ভীষণ মানবদরদী, সবসময় মানুষের সাহায্যে মানুষের পাশে থাকেন। ফল দেওয়া ছাড়াও সভাপতি নিজে এসে শারীরিক বিষয় সম্পর্কে খোঁজ নিচ্ছেন। খুব ভালো লেগেছে ।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের