নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া – বিজেপি পরিচালিত মানিকবাজার পঞ্চায়েতে শুক্রবার চরম উত্তেজনা। চার দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন দিতে এসে ব্যর্থ তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত প্রধান অনুপস্থিত থাকায় স্মারকলিপি জমা পড়েনি। ফলে পঞ্চায়েত অফিসের সামনে বসেই বিক্ষোভে ফেটে পড়েন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

সূত্রের খবর, গত কয়েক বছর ধরে স্বনির্ভর গোষ্ঠীর টাকা নয়ছয়ের অভিযোগ নিয়ে এলাকায় অশান্তি চলছে। বহু মহিলার নামে জোর করে লোন চাপিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সেই ক্ষোভই ফের চড়াও হয়েছে এই ডেপুটেশনের দিনে। তৃণমূলের চার দফা দাবি ছিল স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক তছরূপের দ্রুত সমাধান। ১০০ দিনের কাজ অবিলম্বে শুরু। আবাস যোজনার টাকা প্রদান। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা বন্ধ।

এই চার দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে পাল না তৃণমূল কংগ্রেস। তাই পঞ্চায়েত অফিসের সামনে বসে বিক্ষোভ স্বনির্ভর মহিলা গোষ্ঠীর। আন্দোলনেই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামাচরণ গড়াই হুঁশিয়ারি দেন, "স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ভয়াবহ সমস্যায় রয়েছেন। এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে। সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামব।"

অন্যদিকে বিজেপির কটাক্ষ , সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, “যে তৃণমূল নেতারা স্বনির্ভর গোষ্ঠীর টাকা লুট করেছে , আজ তারাই আবার ডেপুটেশন দিতে এসেছে। দুর্নীতির কারণেই মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। আর বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করছে।”

বিক্ষোভে সামিল গোষ্ঠী অভিযোগ করেন, “আমরা ঋণ নিইনি অথচ জোর করে আমাদের নামে লোন চাপিয়ে দেওয়া হয়েছে। এই ঋণের বোঝা আমরা বইতে পারব না। এই টাকা শোধ করা সম্ভব নয়। আমাদের নাম ঋণের খাতা থেকে মুছে দিতে হবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের