নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এল বিজেপি। বুধবার খড়গপুর স্টেশন সংলগ্ন বোগদা এলাকায় দলের পক্ষ থেকে বন্যা ত্রাণ তহবিল সংগ্রহের অভিযান চালানো হয়। নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
সূত্রের খবর, রাজনৈতিক জীবনের শুরু থেকে একাধিক বার খবরের শিরোনামে এসেছে বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। কখনও তাকে দেখা গেছে লাঠি হাতে আবার কখনও কড়া ভাষায় শাসক দলকে আক্রমণ শানিয়েছেন তিনি। আর এবার উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত পরিস্থিতিতেও পিছিয়ে রইলেন না বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হয়ে উঠেছে। নদীর জলবৃদ্ধিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, ঘরছাড়া হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে উদ্যোগী হন খড়গপুরের বিজেপি কর্মী ও সমর্থকরা।

বুধবার খড়গপুর স্টেশনের বাইরে শুরু হয় ত্রাণ তহবিল সংগ্রহ অভিযান। দিলীপ ঘোষ নিজে নেতৃত্ব দেন কর্মসূচিতে। দোকানে দোকানে ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়। অনেকেই সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করেন।
এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, ' উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতিতে বহু মানুষ ঘরছাড়া। অনেকের প্রাণহানি হয়েছে। বিজেপির পক্ষ থেকে সেখানের মানুষদের সহায়তা করা হচ্ছে। আমাদের খড়্গপুরের বিজেপি কর্মী সমর্থকরা দুর্গতদের জন্য আর্থিক সাহায্য তুলছে। প্রতিটি মানুষের কাছ থেকে এই সাহায্য তুলে দুর্গতদের উদ্দেশ্যে পৌঁছে দেওয়া হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের