নিজস্ব প্রতিনিধি , বীরভূম - একটি মারধরের ঘটনাকে পরিকল্পিতভাবে সাজিয়ে বিকৃত রূপ দেওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন তারাপীঠের ব্যবসায়ী মহল সহ স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে তারা তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায় করেছে।
স্থানীয় সূত্রের খবর, বিহার থেকে আগত পূর্নার্থীদের সঙ্গে মারধর সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ যে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সেখানে কেবল পরের অংশটি ভাইরাল করা হয়েছে। প্রথম অংশটি ইচ্ছাকৃতভাবে লুকোনো হয়েছে যেখানে দোকানদারই নাকি মারধরের শিকার হন। দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় ৫০ হাজার টাকা উধাও হয়ে যায়। এরপর দোকানদাররা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় শুক্রবার রাতে একটি লিখিত অভিযোগ জমা দায় করেন স্থানীয়রা।
আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,'আমার আপত্তি একটাই ঘটনার অর্ধেক অংশ দেখিয়ে জনগণকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। যে ভিডিওটি প্রচার হয়েছে তা সম্পূর্ণ চিত্র তুলে ধরছে না। প্রথমে দোকানদার আক্রমণের শিকার হয়েছেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে। এরপর যখন প্রতিবাদ করা হয়েছে তখন শুধুমাত্র সেই দৃশ্যটিই প্রচার করা হয়েছে।”
রামপুরহাট ২ নম্বর ব্লকের সভাপতি সুকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, "এরকম ঘটনা আগে কখনও হয়নি, কিন্তু এবার খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে একটি পক্ষের বক্তব্যকে চেপে অন্য অংশটিকে বাড়িয়ে দেখানোর প্রবণতা চলছে। তারাপীঠকে ইচ্ছাকৃতভাবে কালিমালিপ্ত করার অপচেষ্টা চলছে। আমরা এর সঠিক তদন্ত চাই।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের