নিজস্ব প্রতিনিধি, হুগলী - চা খেতে বসে থাকা অবস্থায় হঠাৎই অপ্রত্যাশিত ঘটনার শিকার হলেন তৃণমূলের এক জনপ্রতিনিধি। এক যুবক ও রাজমিস্ত্রীর ঠিকাদারের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হলে তা থামাতে এগিয়ে যান তৃণমূলের উপপ্রধান দেবাংশু দে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে উল্টে নিজেই আক্রান্ত হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, নিরাপত্তা জোরদার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই যুবক হঠাৎই উপপ্রধানের উপর হামলা চালায়। মাথা ও মুখে আঘাত পান দেবাংশু দে, ভেঙে যায় তাঁর চশমাও। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত উপপ্রধান দেবাংশু দে জানান, সকালে চায়ের দোকানে বসে ছিলেন। তখন স্থানীয় এক সমাজবিরোধী, নাম সুমন নাথ , একজন ঠিকাদারকে মারধর করতে শুরু করে। স্বাভাবিক ভাবেই একজন নিরীহ মানুষকে মার খেতে দেখে তিনি বাধা দিতে যান। পরে কারণ জানতে পারেন, ঠিকাদারের এক কর্মী নাকি এলাকার এক মহিলাকে কটুক্তি করেছিল। সেই ঘটনাকেই কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তিনি জানান, “মারপিট থামাতে গেলে হঠাৎই ওই যুবক আমাকে ঘুষি মারে, মুখ ফেটে যায়, সেলাই দিতে হয়। আমি বহুদিন ধরে রাজনীতি করছি, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ নেই। ওই অল্পবয়সী যুবকের সঙ্গেও কোনও বিরোধ নেই। তাও কেন আমাকে এভাবে আক্রমণ করা হলো সত্যি বুঝতে পারছিনা।
গ্রাম পঞ্চায়েতের ৩ নং সংসদের সদস্য ও তৃণমূল এর উপপ্রধানের বক্তব্য, “তবে এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত ও লজ্জিত। এখন মনে হচ্ছে সমাজবিরোধীরা আবার মাথা তুলছে।”

ঘটনাটি রাজনৈতিক ষড়যন্ত্র কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে এমন হামলায় তিনি গভীরভাবে ব্যথিত। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল নেতা।

গ্রাম পঞ্চায়েতের আরেক সদস্য মোহন কুমার মণ্ডল জানান, “ আমাদের শান্ত প্রকৃতির ভদ্র লোক দেবাংশুর গায়ে হাত দেওয়া হয়েছে, রাজনৈতিক দল হোক বা অন্যকিছু, আমরা কিছুতেই ছেড়ে কথা বলব না।”গ্রাম পঞ্চায়েতের আরেক সদস্য মোহন কুমার মণ্ডল জানান, “ আমাদের শান্ত প্রকৃতির ভদ্র লোক দেবাংশুর গায়ে হাত দেওয়া হয়েছে, রাজনৈতিক দল হোক বা অন্যকিছু, আমরা কিছুতেই ছেড়ে কথা বলব না।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের