নিজস্ব প্রতিনিধি , আগরতলা - মাসি শাশুড়ির সঙ্গে পরকীয়া। স্ত্রীর আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ প্রেম। একাধিকবার বারণ সত্ত্বেও বাঁধা মানেনি কিছুই। ধরা পড়তেই যুবকের ইচ্ছেপূরণ করার সিদ্ধান্ত নিল স্ত্রী। মাসি শাশুড়ির সঙ্গেই স্বামীর বিয়ে দিতে চলেছেন তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরে।
সূত্রের খবর , অভিযুক্তের নাম জয়ন্ত শব্দকর। পাঁচ বছর আগে পায়েল শব্দকরকে বিয়ে করেছিলেন। এর কয়েক বছর পর থেকেই মাসি শাশুড়িকে মনে ধরে যুবকের। চুপিসারে ফোনেই চলছিল প্রেম। এরপর সেই সম্পর্ক আরও জোরালো হল। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে থাকলেন তারা। এলাকায় একাধিকবার এই নিয়ে সভা হলেও তাদের থামানো যায়নি

মাসি শাশুড়ি বেলা শব্রের শব্দকরের শশুড় বাড়ি অসমের শিলাচরে। স্বামী অসুস্থতার পর মারা গেলে এক ছেলেকে নিয়ে কৈলাসহরের ভাড়া বাড়িতে থাকেন তিনি। একাধিকবার সেই বাড়িতে যেতেন জয়ন্ত। মাসির সঙ্গে গভীর সম্পর্ক লিপ্ত হয়ে পড়েছিলেন। তেমনই শুক্রবার বিকেলেও মাসি শাশুড়ির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তবে ধরা পড়লেন স্ত্রীর হাতে। অনেকটা , 'যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়'।
খবর পেয়েই ছুটে আসেন স্ত্রী।চিৎকার চেঁচামেচি শুরু হলে এলাকার বাকি সবাই এসে জড়ো হন। এরপর তাদের দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে কোনো মীমাংসা নয় , এবার স্বামীর এই প্রেমের সম্পর্কে স্বীকৃতি দিতে চান স্ত্রী। মাসির সঙ্গে স্বামীর দ্বিতীয় বিয়ে দিতে চান।। প্রস্তাবে রাজি হন দুজনেই।
অভিযুক্ত যুবক যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন , "আমার নামে সব মিথ্যে বলা হচ্ছে। এমন কোনো সম্পর্ক আমার সঙ্গে মাসি শাশুড়ির নেই। এমনকি আমার সঙ্গে আমার স্ত্রীরও কোনো সম্পর্ক নেই। সবটা মিথ্যে ছড়ানো হচ্ছে।"

অভিযুক্ত যুবকের শাশুড়ি বলেন , "এমন দুইদিন পরপর নাটক ভাল লাগে না। আমার মেয়ের জীবনটা এমনই নষ্ট হয়ে গেছে। তাই এবার ধরা পড়তে দুজনে বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে। দুজনকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমার মেয়ে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের